Ibrahim Atiullah Anik
১৩ ডিসেম্বর ২০২৫, ৮:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরে সীমান্ত এলাকায় বিশেষ সতর্কতা জারী : টহল জোরদার

দিনাজপুরে সীমান্ত এলাকায় বিশেষসতর্কতা জারী : টহল জোরদার

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরীফ ওসমান হাদীর উপর হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার ও সীমান্ত অতিক্রম ঠেকাতে বিশেষ সতর্কতা জারী সহ টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শনিবার বিকাল ৫ টায় দিনাজপুর বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ফয়সাল হোসেন খান এই তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, গতকাল শনিবার সকাল থেকে দিনাজপুর বিজিবির বিজিবি সেক্টর অধীনস্থ ৩’টি বর্ডার গার্ড ব্যাটালিয়নের ২১৯ কিঃমিঃ এলাকায় অবৈধ অনুপরবেশ ও সন্ত্রাসী তৎপরতা রোধ, চোরাচালান ও মাদকসহ সকল ধরনের কার্যক্রম রোধে বিশেষ সর্তকতা জারি করা হয়েছে।সেই সাথে সীমান্ত এলাকায় বিশেষ টহল ব্যবস্থা জোরদার, কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। এ জন্য বিজিবি সীমান্ত এলাকায় চেক পোস্ট বসিয়ে আগতদের সব ধরনের তল্লাশি কার্যক্রম শুরু করেছেন।সন্দেহজন কাউকে মনে করা হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে সূত্রটি দাবি করেন।

উল্লেখ্য যে গতকাল শুক্রবার দুপুর দু’টায় ঢাকা রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকির সামনে ওসমান হাদিকে গুলি করে গুরুত্বর আহত করা হয়। চলন্ত রিকশায় থাকা অবস্থাতেই মোটরসাইকেলের পিছনে বসা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে, ওই গুলি তার মাথায় লাগে। গুলিবিদ্ধ হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে মস্তিস্কে একটি অস্ত্রপচার শেষে তাকে ঢাকা এভারকেয়ার হাসপাতালে পাটানো হয়। বর্তমানে সেখানে সে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার চিকিৎসা চলছে। হাদির জীবন সংকটাপন্ন বলে সংশ্লিষ্টরা জানিয়েছে।

এদিকে হাদির উপর হামলাকারী সন্ত্রাসীরা যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে সে বিষয়ে দিনাজপুর বিজিবি সেক্টর ৩টি বর্ডার গার্ড ব্যাটালিয়ানের ২১৯ কিঃমিঃ সীমান্ত এলাকায় বিশেষ টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। দিনাজপুর ফুলবাড়ী ৪২ বিজিবির অধিনায়ক এএম জাবের বিন জব্বার জানান, বিজিবি দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার জনগণের জানমাল ও নিরাপত্তা নিশ্চিতকরণে সর্বদা সচেষ্ট রয়েছে। একই সঙ্গে চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমন এবং কুখ্যাত সন্ত্রাসী, দুষ্কৃতিকারী ও অপরাধীদের সীমান্ত অতিক্রম করে পার্শ্ববর্তী দেশে প্রবেশ বা অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি ধারাবাহিকভাবে কার্যক্রম পরিচালনা করছেন।

ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান হাদীর ওপর সংঘটিত হামলার প্রেক্ষিতে সংশ্লিষ্ট সন্ত্রাসীরা যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে, সে উদ্দেশ্যে গত শুক্রবার সন্ধ্যা থেকে দিনাজপুর বিজিবি সীমান্তে বিশেষ টহল তৎপরতা জোরদার করেছে। সীমান্ত এলাকায় কঠোর নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও, সীমান্তবর্তী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সন্দেহ ভাজনদের যানবাহনের তল্লাশি ও জিজ্ঞাসাবাদ কার্যক্রম অব্যাহত চালানো হচ্ছে বলে আশ্বস্ত করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-৮: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা ডা.আবু নাছের

আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি চিরস্থায়ী থাকবে: মেজর হাফিজ

অসংক্রামক রোগ রোধে খাদ্য মোড়কে সতর্কবার্তা: FOPL প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি

খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

শ্রীপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তারেক রহমানের প্ল্যানেই এগিয়ে যাবে দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ডিলারকে জরিমানা

আড়াইহাজারে ডাকাতি নগদ টাকা স্বর্ণ লুট

১০

ফরিদপুর-১ আসনে দশদলীয় জোটের প্রার্থী প্রত্যাহার, এনসিপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে

১১

চট্টগ্রাম-১৪ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৮ প্রার্থী

১২

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে বিজ্ঞপ্তি

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী

১৪

নাগেশ্বরীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৫

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড

১৬

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি, ৭৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

১৭

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৮

কুড়িগ্রাম-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৬ প্রার্থী

১৯

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, তিন আসনে নির্বাচন করা সেলিমের প্রতীক ঘোড়া

২০