২৫ এপ্রিল ২০২০, ৭:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরে সেনা বাহিনীর স্টিকারযুক্ত গাড়ি নিয়ে  ডাকাতি

দিনাজপুর প্রতিনিধি ঃ দিনাজপুর শহরে সেনাবাহিনীর স্টিকারযুক্ত মাইক্রোবাসে ত্রাণ বিতরণের নামে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় ৪ জন ডাকাতসহ একটি মাইক্রোবাস ডাকাত আটক করেছে কোতয়ালী থানা পুলিশ। এ সময় ডাকাতদের হামলায় একজন পুলিশ উপ-সহকারী পরিদর্শকসহ (এএসআই) ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। শুক্রবার দুপুর ২টায় দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় দিনাজপুর সদর উপজেলার ১নম্বর চেহেলগাজী ইউনিয়নের বড়ইল মিরাজপাড়ায় অভিযান চালিয়ে মাইক্রোবাস থেকে ৪ জন ডাকাতকে আটক করা হয়। এ সময় ১টি সিলভার রয়ের কেডিএস মাইক্রোবাস (ঢাকা-মেট্রো-চ-১৩-৪৮৪৭) জব্দ করা হয়। ডাকাতদের কাছ থেকে ২টি হাসুয়া, ১টি স্টিলের টিপ চাকু, ১টি ৩২ ইি  লম্বা লোহার পাইপ উদ্ধার করেছে পুলিশ। 
আটককৃত ডাকাতরা হলেন- সদর উপজেলার ১নম্বর চেহেলগাজী ইউনিয়নের বড়ইল গ্রামের মৃত কছিম উদ্দীনের ছেলে মো. আবু মুসা (২৫), বড়ইল বিহারীপাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে মো. মাহবুব আলী শেখ (৩৮), মৃত আবুল কাশেমের ছেলে রাশেদ শেখ (৩৮), মো. দাউদ রহমানের ছেলে মো. রাকিব হোসেন (২৪)। 
আহত পুলিশ সদস্যরা হলেন দিনাজপুর কোতয়ালী থানার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মো. কামাল হোসেন, কনষ্টেবল মো. হৃদয় খান, সুজন রায় ও হারুন। তাদেরকে দিনাজপুর পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফ্ফর হোসেন জানান, আটককৃতরা জব্দকৃত মাইক্রোবাসের সামনে কখনো বাংলাদেশ সেনাবাহিনীর কাজে নিয়োজিত ও আবার কখনো জরুরী খাদ্য সরবরাহ লেখাযুক্ত স্টিকার ব্যবহার করে বিভিন্ন স্থানে যানবাহন থামিয়ে ডাকাতি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার বড়ইল মিরাজপাড়ায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৪ জনসহ ওই মাইক্রোবাসটি জব্দ করা হয়। শুক্রবার বিকালে তাদেরকে কোর্টে চালান দেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অপরিকল্পিত সাভারকে একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো

চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের চড়া দাম

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী বেপরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিচ্ছে একের পর এক জীবন

ভোলায় চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না— আন্দালিব রহমান পার্থ

দেশের কল্যাণে আত্ননিয়োগই হোক জ্ঞানার্জনের মূল লক্ষ্য : শিক্ষা উপদেষ্টা

শোক ব্যানার না টাঙানোয় প্রধান শিক্ষককে লাঞ্চিত

দিনাজপুরে পুলিশ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

১০

সংসদে শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদের পথে যাবে – কে এম জাবির

১১

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

১২

নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই—এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান পরিচালনা করে ২টি এয়ারগান সহ ৭২০ রাউন্ড গুলি উদ্ধার

১৪

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সন্ত্রাসী হামলার বিচারের দাবি

১৫

ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকলেও থামছে না কাহালুতে আবাদী জমিতে মাটির কাটার মহাউৎসব

১৬

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামীর আবেগঘন পোস্ট

১৭

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া

১৮

সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ

১৯

সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল

২০