Online Desk
২৯ জানুয়ারী ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরে সেন্ট যোসেফস্ স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

দিনাজপুরে সেন্ট যোসেফস্ স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

দিনাজপুর প্রতিনিধি : “নতুন প্রজন্মের দীপ্ত পা, ক্রীড়াঙ্গনে জয়ের গান গা”এই উদ্দীপনামূলক প্রতিপাদ্য সামনে রেখে দিনাজপুরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সেন্ট যোসেফস্ স্কুলে জাঁকজমকপূর্ণভাবে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার ২৯ জানুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি দিনাজপুরের পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা, পিপিএম বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সেন্ট যোসেফস্ স্কুলের প্রধান শিক্ষক সিস্টার রীনা লিলিয়ান গমেজ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ রেজাউল করিম চৌধুরী।

এছাড়াও সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট যোসেফস কনভেন্টের সুপিরিওর ও প্রাক্তন প্রধান শিক্ষক সিস্টার হেলেন গমেজ,প্লাটিনাম জুবিলি কমিটি।আহ্বায়ক সিস্টার কুমইডিয়া, বিদ্যালয়ের প্লাটিনাম জুবলির প্রাক্তন শিক্ষার্থী কমিটির সভাপতি এ.কে.এম মেহেবুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন বাবু এবং আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জুর। বিদ্যালয়ের সহকারী শিক্ষক বেলী দাস ও মোঃ আজিজ-এর সঞ্চালনায় দিনব্যাপী এই আয়োজনে শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। পুরো অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন প্রতিযোগিতার আহ্বায়ক ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মামুর।

অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে পুলিশ সুপার বলেন, “লেখাপড়ার পাশাপাশি শরীরচর্চা ও খেলাধুলা শিক্ষার্থীদের মানসিক বিকাশে অপরিসীম ভূমিকা রাখে।” অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিজয়ীদের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন অতিথিবৃন্দ। বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি একটি মিলনমেলায় পরিণত হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরিষাবাড়ীতে জামায়াতের প্রতিবাদ বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

নিজস্ব কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি

মুন্সীগঞ্জ-১ আসনে চাঁদামুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী ফখরুদ্দিন রাজির

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ ঘর ছেড়ে পালায় আর আ.লীগ এলে বিএনপি পালায়- চরমোনাই পীর

ধুনটে ব্যাটমিন্টন টুর্নামেন্টে প্রানন বগুড়া চ্যাম্পিয়ন

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

১০

ভোটার সহায়তায় নতুন উদ্যোগ, ৪ পদ্ধতিতে কেন্দ্র ও নম্বর জানার সুযোগ

১১

মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষকের মৎস্য ঘেরের জোরপূর্বক মাছ লুটের অভিযোগ

১২

ধুনটে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসভা

১৩

সারাদেশে নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ

১৪

এমিরেটসের উদ্যোগে অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেইনসে বিশ্বের প্রথম ‘রিটজ-কার্লটন লজ’

১৫

সুবিধাবাদী রাজনীতির বাইরে মোমবাতি প্রতীকই নিরাপত্তার বার্তা : ইসলামী ফ্রন্ট মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ

১৬

বাগেরহাটে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন ডাকসু ভিপি

১৭

নাশকতার আশঙ্কায় বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ১

১৮

সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের পুলিশ সদস্যদের বিচার দাবি

১৯

বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করছে যুক্তরাজ্য

২০