Ibrahim Atiullah Anik
৭ ডিসেম্বর ২০২৫, ৬:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরে হাসপাতালে রেখে যাওয়া আলোচিত নবজাতককে নিঃসন্তান দম্পতির নিকট হস্তান্তর

দিনাজপুরে হাসপাতালে রেখে যাওয়া আলোচিত নবজাতককে নিঃসন্তান দম্পতির নিকট হস্তান্তর

অরবিন্দ শিশু হাসপাতাল কর্তৃপক্ষ এবং কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তারা সদর উপজলা প্রশাসনের উপস্থিতিতে রোববার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেখে যাওয়া শিশুটিকে সুস্থ্য করে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নিঃসন্তান দম্পতির নিকট অনুষ্ঠানেকভাবে হস্তান্তর করা হয়েছে।

হস্তান্তর অনুষ্ঠানে অধ্যাপক ডা. মো. নুরুল ইসলাম বলেন, গত ৬ নভেম্বর একজন মহিলা বাজারের ব্যাগে নবজাতক শিশুটিকে চিকিৎসার জন্য নিয়ে আসে এবং নবজাতক শিশুটির মাকে ডেকে আনার কথা বলে মহিলাটি পালিয়ে যায়। পরে আমরা নবজাতক শিশুর সঙ্গে একটি চিরকুট পাই। তাতে লেখা রয়েছে শিশুটি মুসলিম।

বিশেষ কারণে ফেলে গেলাম কাউকে লালন-পালন করতে দিবেন মানুষ করার জন্য। বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী অরবিন্দ শিশু হাসপাতাল কর্তৃপক্ষকে সু চিকিৎসার জন্য অনুরোধ করে পত্র দেওয়া হয়। পরে তারা শিশুটিকে সুস্থ্য করে তুলে। তারই প্রেক্ষিতে ১১ নভেম্বর উপজলা শিশু কল্যাণ বোর্ডের সভায় শিশুটিকে লালন পালন করার জন্য পরিচর্যাকারীর জন্য ঘোষনা দিলে ১৫টি আবেদন পড়ে।

আবেদনগুলি যাচাই-বাছাই করে আমরা নওগাঁ উপজেলার এনায়েতপুর (শান্তাহার) এলাকার এক নিঃসন্তান দম্পতিকে হস্তান্তর করছি। সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দিন বলেন, শিশুটিকে লালন-পালন করার জন্য এবং চিকিৎসা প্রদানে অরবিন্দ শিশু হাসপাতাল যে অবদান রেখেছে তা সত্যিই প্রশংসনীয়। আমরা চাই এই শিশুটি একদিন আলোকিত মানুষ হয়ে দেশ ও জাতির নিবেদিত প্রাণ হবে।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বোরহান উদ্দিন, উপজেলা সমাজসেবা অফিসার ও উপজেলা শিশু কল্যাণ বোর্ড এর সদস্য সচিব গোলাম আজম ও দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. নুরুল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া অরবিন্দ শিশু হাসপাতালের কার্যনির্বাহী পরিষদের সভাপতি আব্দুস সামাদ, সহ-সভাপতি মো. রেজাউল করিম, সাধারন সম্পাদক মোঃ শামীম কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শহিদুর ইসলাম খান (শাহীন খান), শিক্ষা, তথ্য ও যোগাযোগ সম্পাদক আলহাজ মো. হারুন-অর-রশিদ, নির্বাহী সদস্য আলহাজ্ব আব্দুর রশিদ তোতা ও কাশী কুমার দাস ঝন্টু উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০