bhorerdarpan
১২ এপ্রিল ২০২০, ৭:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরে হুইপ ইকবালুর রহিম এমপি’র ত্রাণ বিতরণ

দিনাজপুর প্রতিনিধি : জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনন্য সাধারন মানবিক গুনের অধিকারী উল্লেখ করে বলেছেন, দেশের কোন মানুষের খাদ্যের অভাব যাতে না হয় সে ব্যাপারে তিনি জনপ্রতিনিধি ও প্রশাসনকে নির্দেশনা প্রদান করেছেন এবং বিত্তশালীদের এগিয়ে আসার আহবান জানিয়েছেন। তবে খাদ্য সহায়তার নামে কোন রকম অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজীকে তিনি প্রশ্রয় দিবেন না। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশনা দিয়েছেন। যারা খাবার সংকটে আছেন জনপ্রতিনিধি ও প্রশাসনকে জানালে তাদের ঘরে ঘরে খাদ্য পৌছে দেয়ার ব্যবস্থা করবেন। তিনি বলেন, মানুষ বাঁচলে দেশ বাঁচবে। তাই করোনা ভাইরাস প্রতিরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। তিনি করোনা ভাইরাস প্রতিরোধে সতর্ক থাকার কথা উল্লেখ করে আরও বলেন, দেশে খাদ্যের কোন অভাব নেই। পর্যাপ্ত পরিমান খাদ্য মজুদ আছে। কোন মানুষ না খেয়ে থাকবে না। তিনি করোনা ভাইরাস মোকাবেলায় সকলকে সতর্ক, সচেতন ও আতঙ্কিত না হয়ে ঘরে থাকার পরামর্র্শ দেন। রবিবার দিনাজপুর শহরের নাজমা রহিম ফাউন্ডেশেন প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে চাল, ডাল, তেলসহ খাদ্য সামগ্রী বিতরন করেণ জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি। এ সময় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি প্রতিবন্ধী  ও তাদের অভিভাবকদের কাছে খাদ্য সামগ্রী বিতরন করেন। এ সময় তিনি আরও বলেন, হয়ত সব প্রতিবন্ধীদের দিতে পারছি না। তবে আমাদেরকে জানালে আমরা প্রতিবন্ধীদের বাসায় খাদ্য সামগ্রী পৌছে দিবো। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রতিবন্ধী ফেডারেশনের সদস্য সচিব অনামিকা পান্ডে সহ ফেডারেশনের নেতৃবৃন্দ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জ ভ্রাম্যমান আদালতে তিন মাদকসেবীর সাজা

ঢাকায় ২৬ স্টল নিয়ে বৈশাখী মেলা শুরু

হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১০ মৃত্যু, আক্রান্ত ৯১২

ধুনটে ইয়াবা সহ বিদ্যালয়ের নৈশ প্রহরী গ্রেফতার

বাউফলে ছাত্র হিযুবল্লার কমিটি ঘোষণা

গ্রেপ্তারের ৬ দিনের মাথায় কারামুক্ত শিরীন শারমিন

ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরে সাকুরা পরিবহনে অগ্নিকান্ড ” নিহত ১

খুলনা নগরীতে ছুরিকাঘাতে তাঁতীদল সভাপতির মৃত্যু

নালিতাবাড়ীতে আউশ আবাদ বাড়াতে ৬০০ কৃষকের মাঝে বীজ-সার বিতরণ

গোপালগঞ্জে ১০,২০৭ পিস ইয়াবা ও বিপুল পরিমাণ টাকা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১০

সংরক্ষিত আসনে সর্বকনিষ্ঠ প্রার্থী ছাত্রদলের নওরীন

১১

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ, যুদ্ধবিরতির এখন কী হবে?

১২

বাংলাদেশ বেকার মুক্তি পরিষদ পটুয়াখালী শাখার আয়োজনে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

১৩

ধুনটে সাজাপ্রাপ্ত হওয়ায় শিক্ষককে চাকরি থেকে সমায়িক বরখাস্ত

১৪

সাভারে সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা

১৫

সিংড়ায় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৬

বকশীগঞ্জে বাংলা নববর্ষ উদযাপনে প্রশাসনের প্রস্তুতি সভা

১৭

২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত দেশের শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়ন হয়নি -শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

১৮

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

১৯

সিংড়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত

২০