
দিনাজপুরে হাঁড় কাঁপানো শীতে মানুষের দুর্ভোগ কমাতে ৩০০ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। এই শীতে কম্বল হাতে নিয়ে বাড়ী যাওয়ার সময় বৃদ্ধ ও বৃদ্ধাদের এক টুকরো মুখে হাসি শান্তনা দিচ্ছে শীত কম লাগবে।
দিনাজপুর সদর উপজেলার ১০ নং কমলপুর ইউনিয়নের বড়গ্রাম ভাতখৈইর গ্রামে অসহায় ও দরিদ্রদের মাঝে লিটিল গার্ডেন কোচিং সেন্টার এর উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি ছিলেন দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরনবী।
লিটিল গার্ডেন কোচিং সেন্টার এর পরিচালক মো. তৈমুর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. রবিউল ইসলাম রাজু।
প্রধান অতিথি মোহাম্মদ নুরনবী বলেন, লিটিল গার্ডেন কোচিং সেন্টার ছাড়াও অসহায় শীতার্তদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। শীতার্তদের পাশে দাড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
বিশেষ অতিথি রবিউল ইসলাম রাজু বলেন, সমাজের অসহায় ও শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো আমাদের সকলেরই নৈতিক দায়িত্ব। অসহায়দের সাহায্যে এগিয়ে আসার মাধ্যমেই রচিত হবে মানবিক সেতুবন্ধন। আমাদের সামান্য সহযোগিতা তাদের জীবনে এনে দিতে পারে এক টুকরো সুখ। কনকনে শীতে ঠকঠক করে কাঁপা মানুষের গায়ে শীতবস্ত্র জড়িয়ে তার মুখে হাসি ফোটানোর চেয়ে আনন্দের আর কী হতে পারে।