Online Desk
১৯ জানুয়ারী ২০২৬, ৮:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুরে পুলিশ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

দিনাজপুর পুলিশ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

দিনাজপুর পুলিশ প্রশাসনের সাথে নির্বাচন সংক্রান্ত বিষয়ে রংপুর বিভাগের ডিআইজি, প্রশাসন ও অর্থ জেলার থানার ওসি এবং অন্যান্য কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুর আড়াই টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ে হলরুম পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা সভাপতিত্বে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠানের লক্ষ্যে অনুষ্ঠিত বৈঠকে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন, রংপুর বিভাগের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ড. আ. ক. ম. আকতারুজ্জামান বসুনিয়া। তিনি জেলার পুলিশ কর্মকর্তাদের আসন্ন ক্রয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত করার লক্ষ্যে নির্বাচন কমিশন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ও পুলিশ সদর দপ্তরের নির্দেশ অনুযায়ী প্রস্তুতি গ্রহণের জন্য নির্দেশনা দেন।

তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন কার্যক্রমে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের সজাগ থেকে কাজ করতে হবে। এক্ষেত্রে দায়িত্ব পালনে কোন ধরণের অবহেলা গ্রহণ যোগ্য হবে না। প্রত্যেক পুলিশ কর্মকর্তাকে নিজের দায়িত্ব সঠিক ভাবে পালন করার জন্য তিনি সজাগ থাকতে বলেছেন।

তিনি বলেন, আমরা নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর প্রার্থীদের প্রচারণা চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে নিজেদের দায়িত্ব পালন করে যাব। এ বিষয়ে আমরা কোন অপরাধীকে ছাড় দিব না, এটাই হচ্ছে মূল বিষয় বলে তিনি ব্যক্ত করেন।

সোমবার সকাল সাড়ে ১০ টায় রংপুর বিভাগের অতিরিক্ত ডিআইজি ড,আ,ক,ম আখতারুজ্জামান বসুনিয়া, আগমন উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম। এ সময় জেলা পুলিশের একটি চৌকস দল অতিরিক্ত ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে।

এর পর তিনি জেলার বিভিন্ন থানা এবং গুরুত্বপূর্ণ কয়েকটি ভোট কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন শেষে আজ সোমবার দুপুর আড়াই টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আসন্ন ক্রয়োদশ সংসদ নির্বাচন বিষয়ে বৈঠকে করেন। সভায় জেলার সব কয়টি থানার ওসি এবং অন্যান্য কর্মকর্তা গন অংশ গ্রহণ করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতা-কর্মী

উলিপুরে জাতীয় পার্টির ২’শ নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে সমর্থন হাতপাখায়

ফটিকছড়িতে জামায়াতপ্রার্থীর আইনজীবী টিমের সংবাদ সম্মেলন

কাহালুর জামগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ধুনটে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অবরুদ্ধ সভাপতিকে উদ্ধার এবং গ্রেফতার

হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে এবার ওসমান হাদীর স্ত্রী

‘লুটেরাদের জন্য ভোটাররা সাড়ে ১২ কোটি লালকার্ড তৈরি করে রেখেছে’: নাটোরে ডা. শফিকুর রহমান

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি’র বিকল্প নাই – জিএম সিরাজ

বাগেরহাট পৌরসভার সরকারি খাল দখলমুক্ত করে শহরের জলবদ্ধতার নিরসন করা হবে

ধুনটে ধানের শীষ প্রতিকের পক্ষে বিএনপির মিছিল

১০

আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত: জেলা প্রশাসক

১১

বিজয়নগরে ডাকাত দলের সর্দারসহ ৭ জন গ্রেপ্তার

১২

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে চক্ষু রোগের সেবা

১৩

জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০টি বসতঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

১৫

একুশে পদকের জন্য ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মনোনীত

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় আল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

১৭

এসওএস শিশু পল্লীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইবিএল

১৮

দীর্ঘদিন যাবৎ ধর্মীয় আলোচক হিসেবে ইসলাম প্রচার করে যাচ্ছেন ডা: এন আই ফারুকী

১৯

নির্বাচনের আগে হাবিপ্রবিতে ভর্তির তড়িঘড়ি, ভোগান্তির আশঙ্কা

২০