Online Desk
৭ জানুয়ারী ২০২৬, ৭:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুর রেলওয়ে স্টেশনে গণশুনানি অনুষ্ঠিত

দিনাজপুর রেলওয়ে স্টেশনে গণশুনানি অনুষ্ঠিত

বাংলাদেশ রেলওয়েকে পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জিত করার লক্ষ্যে দিনাজপুর রেলওয়ে স্টেশনে একটি গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দিনাজপুর রেলওয়ে স্টেশন ১ নং প্ল্যাটফর্মে আয়োজিত এ গণশুনানিতে সাধারণ যাত্রী, গণমাধ্যম কর্মী, শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থী, বুদ্ধিজীবী ও দিনাজপুরের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আবু হেনা মোস্তফা। সভাপতিত্ব করেন বিভাগীয় প্রকৌশলী, বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাটের মোঃ শিপন। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেলওয়ে নিরাপত্তা বাহিনী লালমনিরহাট বিভাগীয় কমান্ড্যান্ট মোঃ মোরশেদ আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী নির্বাহী প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, ডিভিশনাল ইলেকট্রিক ইঞ্জিনিয়ার শেখ ফরিদ, সহকারী কমার্শিয়াল অফিসার জাহাঙ্গীর আলম এবং স্টেশন সুপারিন্টেন্ডেন্ট এ.বি.এম জিয়াউর রহমানসহ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।

গণশুনানিতে যাত্রীসেবা উন্নয়ন, ট্রেন পরিচালনা, স্টেশন ব্যবস্থাপনা ও অবকাঠামোগত সমস্যাসহ বিভিন্ন বিষয়ে উপস্থিত জনসাধারণ তাদের মতামত ও অভিযোগ তুলে ধরেন। রেলওয়ে কর্তৃপক্ষ সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন। গণশুনানির আয়োজন করেন বিভাগীয় প্রকৌশলী ও বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, বাংলাদেশ রেলওয়ে, লালমনিরহাট বিভাগ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-৮: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা ডা.আবু নাছের

আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি চিরস্থায়ী থাকবে: মেজর হাফিজ

অসংক্রামক রোগ রোধে খাদ্য মোড়কে সতর্কবার্তা: FOPL প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি

খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

শ্রীপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তারেক রহমানের প্ল্যানেই এগিয়ে যাবে দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ডিলারকে জরিমানা

আড়াইহাজারে ডাকাতি নগদ টাকা স্বর্ণ লুট

১০

ফরিদপুর-১ আসনে দশদলীয় জোটের প্রার্থী প্রত্যাহার, এনসিপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে

১১

চট্টগ্রাম-১৪ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৮ প্রার্থী

১২

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে বিজ্ঞপ্তি

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী

১৪

নাগেশ্বরীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৫

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড

১৬

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি, ৭৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

১৭

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৮

কুড়িগ্রাম-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৬ প্রার্থী

১৯

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, তিন আসনে নির্বাচন করা সেলিমের প্রতীক ঘোড়া

২০