Ibrahim Atiullah Anik
৩ জানুয়ারী ২০২৬, ৭:০১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুর ৪টি আসনে মনোনয়ন পত্র বাছাইয়ে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল

দিনাজপুর ৪টি আসনে মনোনয়ন পত্র বাছাইয়ে ২ প্রার্থীর মনোনয়ন বাতিল

দিনাজপুরে জাতীয় সংসদ নির্বাচনে গত দু’দিনে ৪’টি আসনে মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ে ২’টি মনোনয়ন পত্র বাতিল এবং একটি মনোনয়ন পত্র স্থগিত করে অন্যান্য মনোনয়ন পত্র গুলো বৈধ ঘোষণা করা হয়েছে।

৩ জানুয়ারি ২০২৬ শনিবার বিকাল সাড়ে ৪ টায় দিনাজপুর জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোঃ জিলহাজ উদ্দিন এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত দু’দিনে দিনাজপুর সদর-৩ সহ ৪’টি আসনে জাতীয় সংসদ নির্বাচনে দাখিলকৃত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দু’টি মনোনয়ন পত্র, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী অমৃত কুমার রায় এবং দিনাজপুর-১,আসনে স্বতন্ত্র প্রার্থী মো. মনজুরুল হক চৌধুরীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। সদর আসনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মৃত্যু বরণ করায় তার মনোনয়ন পত্র স্থগিত করা হয়।

৩ জানুয়ারি ২০২৬ শনিবার বেলা ১১টা থেকে বিকাল সাড়ে ৩ টা পযন্ত দুপুরে এক ঘন্টা বিরতি দিয়ে দিনাজপুর সদর আসনের ১০টি এবং দিনাজপুর-৪ আসনের ৪ জনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। মনোনয়ন পত্র যাচাই-বাছাইয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী অমৃত কুমার রায়ের মনোনয়নপত্রে দলীয় প্রধানের স্বাক্ষর না থাকায় তা বাতিল করা হয়।

এছাড়া, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-এর দাখিলকৃত মনোনয়নপত্র গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও ১৯৭২) এর ১৪(৪) ধারা অনুযায়ী স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্ট আইনে মৃত ব্যক্তির মনোনয়ন পত্র দাখিল গ্রহণযোগ্য নয় বিধায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

যাচাই-বাছাই শেষে দিনাজপুর-৩ সদর আসনে বিএনপি প্রার্থী জাহাঙ্গীর আলম, জাতীয় পার্টির আহমেদ শফি রুবেল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মাইনুল আলমসহ মোট ৮’জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

আজ দুপুর আড়াই টা থেকে বিকাল সাড়ে ৩ টা পযন্ত দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা), এই আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন ৪ জন প্রার্থী। যাচাই-বাছাইয়ে পর্বে ৪ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়। বৈধ প্রার্থীরা হলেন-বিএনপি’র প্রার্থী মো. আক্তারুজ্জামান মিয়া, জামায়াত ইসলামের মোঃ আফতাবউদ্দীন মোল্লা, জাতীয় পার্টির মো. নুরুল আমিন শাহ ও ইসলামী আন্দোলনের মো. আনোয়ার হোসাইন।

গত শুক্রবার দিনাজপুর সংসদীয় আসন- ১ ও ২ আসনে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছে। এই দু’টি আসনে দিনাজপুর-১,(বীরগঞ্জ- কাহারোল) স্বতন্ত্র প্রার্থী মো. মনজুরুল হক চৌধুরীর মনোনয়ন পত্র বাতিল করা হয়। এছাড়া ওই আসনে অপর ৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

ওই আসনে মনোনয়নপত্র বৈধ প্রার্থীরা হলেন,-বিএনপি’র প্রার্থী আলহাজ্ব মনজুরুল ইসলাম, জামায়াতে ইসলামীর মো. মতিউর রহমান, জাতীয় পার্টির শাহীনুর ইসলাম, বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী এডভোকেট মো. চাঁন মিয়া ও জাকের পার্টির প্রার্থী রঘুনাথ চন্দ্র রায়, এবং গণ অধিকার পরিষদের মো. রিজুওয়ানুল ইসলাম।
দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ওই আসনে যাচাই-বাছাই পর্বে ৯ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। এই আসনে বৈধ প্রার্থীরা হলেন, বিএনপির প্রার্থী মো. সাদিক রিয়াজ পিনাক চৌধুরী, জামায়াতে ইসলামীর একেএম আফজালুল আনাম, জাতীয় পার্টির মো. জুলফিকার হোসেন, জাতীয় পার্টি-জেপি’র সুধীর চন্দ্র শীল, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহাম্মাদ রেদওয়ানুল কারীম রাবিদ, বাংলাদেশ মুসলীম লীগের মো. মোকারম হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের জোবায়ের সাঈদ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক আ.ন.ম বজলুর রশিদ ও স্বতন্ত্র প্রার্থী আনোয়ার চৌধুরী জীবন।
সূত্রটি জানায়, ৪ জানুয়ারি ২০২৬ রোববার দিনাজপুর-৫ এবং ৬ সংসদীয় আসনে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই করা হবে বলে তিনি ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

উলিপুরে ভাগিনার লাঠির আঘাতে মামার মৃত্যু, ভাগিনা গ্রেপ্তার

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

১০

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

১১

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১২

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১৩

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৪

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৫

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৬

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৭

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৮

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৯

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

২০