Online Desk
২২ জানুয়ারী ২০২৬, ৮:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

দিনাজপুর ৬টি সংসদীয় আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহণকারী প্রার্থীদের মধ্যে উৎসব মুখর পরিবেশে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
গতকাল বুধবার দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের কার্যক্রম শুরু করেন। দুপুর আড়াই টা পর্যন্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়।

পর্যায়ক্রমে তিনি দিনাজপুর জেলার ৬’টি আসন-দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল), দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ), দিনাজপুর-৩ (সদর), দিনাজপুর-৪,(চিরিরবন্দর-খানসামা), দিনাজপুর-৫,(ফুলবাড়ী-পার্বতীপুর) এবং দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর ) এই আসন গুলোর যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষিত ৪০ জন প্রার্থীর হাতে প্রতীক তুলে দেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন, দিনাজপুর দিনাজপুর-৬ আসনের প্রার্থী বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, দিনাজপুর-৩ আসনের বিএনপির প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম,দিনাজপুর-২ আসনের বিএনপি প্রার্থী সাদিক রিয়াজ পিনাক চৌধুরী,দিনাজপুর-১ আসনের বিএনপি প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সদস্য মো. মনজুরুল ইসলাম ইসলাম,দিনাজপুর-৫ আসনের প্রার্থী ব্যারিস্টার মো. কামরুজ্জামান, দিনাজপুর-৪ আসনের প্রার্থী মো. আখতারুজ্জামান মিয়া, দিনাজপুর-৬ আসনের প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য মো. আনোয়ারুল ইসলাম,দিনাজপুর-২ আসনের প্রার্থী জেলা জামায়াতের নায়েব আমির একেএম আফজালুল আনম,দিনাজপুর-৩ আসনের প্রার্থী জামায়াতে ইসলামীর সুরা সদস্য এডভোকেট মো. মাইনুল ইসলাম,দিনাজপুর-৫ আসনের প্রার্থী এনসিপি কেন্দ্রীয় নেতা ডাঃ আব্দুল আহাদ,দিনাজপুর-২ আসনের প্রার্থী জাতীয় পার্টি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মো. জুলফিকার হোসেন সহ বাংলাদেশ ইসলামী আন্দোলন,বাসদ,মুসলিম লীগ এবং স্বতন্ত্র প্রার্থী ও বিভিন্ন দলের নেতা কর্মী সমর্থকগণ উপস্থিত ছিলেন।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর প্রার্থীরা নিজ নিজ সমর্থকদের সাথে আনন্দ প্রকাশে, ভোটারদের কাছে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। প্রত্যেক প্রার্থী নিজেদের বিজয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা ও আচরণবিধি অনুসরণ করে স্বচ্ছ ও নিরপেক্ষ ভাবে প্রত্যেক প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে দিনাজপুর ৬’টি আসনে নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিক কার্যক্রম হলো। এখন থেকে প্রার্থীরা আচরণবিধি মেনে পোস্টার, লিফলেট, ব্যানার ও গণসংযোগের মাধ্যমে প্রচারণা চালাতে পারবেন।

এদিকে প্রতীক বরাদ্দের পর থেকে দিনাজপুর বিভিন্ন উপজেলায় নির্বাচনী আমেজ বিরাজ করছে। প্রার্থীরা গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনবহুল এলাকায় প্রচারণার প্রস্তুতি শুরু করেছেন। ভোটারদের মধ্যেও নির্বাচন ঘিরে আগ্রহ ও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. জিলহাস উদ্দিন জানায়, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। একই সঙ্গে ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুর ৬’টি আসন থেকে মোট ৪৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। যাচাই-বাছাই শেষে ৪২ জন প্রার্থী বৈধ ঘোষিত হয়। মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা আপিল করে ৩ জনের প্রার্থীতা ফিরে পান। ৪৫ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ হলেও শেষ দিনে ৫’জন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। সংসদ নির্বাচনে দিনাজপুর ৬’টি আসন থেকে ৪০ জন প্রার্থী ভোটের মাঠে লড়াই করবেন।

প্রার্থীদের মধ্য দলীয় প্রতীক বিএনপি’র ধানের শীষ, জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা,জাতীয় নাগরিক পার্টি-এনসিপি শাফলা কলি,বাংলাদেশ খেলাফত মজলিস রিক্সা, জাতীয় পার্টীর লাঙল,ইসলামী ঐক্য জোটের হাতপাখা,মুসলিম লীগের হারিকেন,এবং স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচন কমিশনের নির্ধারিত প্রতীক বরাদ্দ পেয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

নিজস্ব কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি

মুন্সীগঞ্জ-১ আসনে চাঁদামুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী ফখরুদ্দিন রাজির

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ ঘর ছেড়ে পালায় আর আ.লীগ এলে বিএনপি পালায়- চরমোনাই পীর

ধুনটে ব্যাটমিন্টন টুর্নামেন্টে প্রানন বগুড়া চ্যাম্পিয়ন

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

ভোটার সহায়তায় নতুন উদ্যোগ, ৪ পদ্ধতিতে কেন্দ্র ও নম্বর জানার সুযোগ

মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষকের মৎস্য ঘেরের জোরপূর্বক মাছ লুটের অভিযোগ

ধুনটে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসভা

১০

সারাদেশে নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ

১১

এমিরেটসের উদ্যোগে অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেইনসে বিশ্বের প্রথম ‘রিটজ-কার্লটন লজ’

১২

সুবিধাবাদী রাজনীতির বাইরে মোমবাতি প্রতীকই নিরাপত্তার বার্তা : ইসলামী ফ্রন্ট মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ

১৩

বাগেরহাটে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন ডাকসু ভিপি

১৪

নাশকতার আশঙ্কায় বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ১

১৫

সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের পুলিশ সদস্যদের বিচার দাবি

১৬

বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করছে যুক্তরাজ্য

১৭

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেসসচিব

১৮

এবারের জাতীয় সংসদ নির্বাচন দেশ পুনর্গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : তারেক রহমান

১৯

বকশীগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতা-কর্মী

২০