Ibrahim Atiullah Anik
৪ ডিসেম্বর ২০২৫, ১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ ভারত যাচ্ছেন পুতিন

দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ ভারত যাচ্ছেন পুতিন
ছবি : সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দিনের রাষ্ট্রীয় সফরে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় দিল্লিতে পৌঁছাবেন। আগমনেই তার সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নৈশভোজের আয়োজন রয়েছে, যেখানে দুই নেতা অনানুষ্ঠানিক পরিবেশে খোলামেলা আলোচনা করবেন। উল্লেখ্য, গত বছর জুলাইয়ে মোদির রাশিয়া সফরের সময় পুতিনও তাকে একইভাবে স্বাগত জানিয়েছিলেন।

আগামীকাল শুক্রবার সকাল থেকে শুরু হবে আনুষ্ঠানিক শীর্ষ বৈঠক। এর আগে পুতিনকে দেওয়া হবে রাষ্ট্রীয় অভ্যর্থনা। তিনি রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর দিল্লির হায়দরাবাদ হাউসে শুরু হবে ২৩তম ভারত–রাশিয়া বার্ষিক শীর্ষ সম্মেলন। এবারের বৈঠকে প্রতিরক্ষা সহযোগিতা বিশেষ গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। ভারত ২০১৮ সালে রাশিয়ার সঙ্গে পাঁচটি এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম কেনার চুক্তি করেছিল, যার তিনটি ইতোমধ্যে পেয়েছে। বাকি দুইটি দ্রুত সরবরাহের অনুরোধ ভারত জানাতে পারে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পঞ্চম প্রজন্মের এসইউ-৫৭ যুদ্ধবিমান ক্রয় নিয়েও আলোচনা হতে পারে। ভারত বর্তমানে এই বিমানসহ রাফাল, এফ-২১, এফ/এ–১৮ ও ইউরোফাইটার টাইফুনকে বিবেচনায় রেখেছে।

এ ছাড়া তেল আমদানির বিষয়টিও আলোচনার অন্যতম প্রধান অংশ হবে। পেসকভ জানান, স্বল্প সময়ের জন্য রাশিয়ার তেল রফতানি কিছুটা কমতে পারে, তবে দেশটি চায় ভারত আগের মতোই তেল আমদানি অব্যাহত রাখুক। পাশাপাশি ইউক্রেন যুদ্ধ ও সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে আলোচনার সম্ভাবনাও রয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-৮: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা ডা.আবু নাছের

আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি চিরস্থায়ী থাকবে: মেজর হাফিজ

অসংক্রামক রোগ রোধে খাদ্য মোড়কে সতর্কবার্তা: FOPL প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি

খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

শ্রীপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তারেক রহমানের প্ল্যানেই এগিয়ে যাবে দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ডিলারকে জরিমানা

আড়াইহাজারে ডাকাতি নগদ টাকা স্বর্ণ লুট

১০

ফরিদপুর-১ আসনে দশদলীয় জোটের প্রার্থী প্রত্যাহার, এনসিপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে

১১

চট্টগ্রাম-১৪ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৮ প্রার্থী

১২

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে বিজ্ঞপ্তি

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী

১৪

নাগেশ্বরীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৫

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড

১৬

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি, ৭৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

১৭

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৮

কুড়িগ্রাম-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৬ প্রার্থী

১৯

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, তিন আসনে নির্বাচন করা সেলিমের প্রতীক ঘোড়া

২০