২২ এপ্রিল ২০২০, ৭:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুপচাঁচিয়ায় বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার দুপচাঁচিয়ায় বোরো ধানের সবুজের সমারোহে কৃষকের মুখে হাসি ফুটেছে। এরই মধ্যে কিছু কিছু ধানের শীষ বেড়িয়েছে। বাতাসের দোলায় এসব শীষ দোল খাচ্ছে। আর ক’দিন পর এসব ধান ঘরে উঠবে। সব মিলিয়ে এবার দুপচাঁচিয়ায় বোরো ধানের বাম্পার ফলন আশা করছেন চাষীরা। তবে প্রাকৃতিক দুর্যোগ ও করোনাভাইরাসের কারণে শ্রমিক  সংকট এর বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা। 
উপজেলা কৃষি অফিস জানিয়েছে এবার দুপচাঁচিয়ায় ১২হাজার ২’শ হেক্টর জমিতে বোরো ধানের চাষ করা হয়েছে। এরই মধ্যে উফসী ১২হাজার হেক্টর ও হাইব্রিড ২’শ হেক্টর। উফসী জাতের ধানগুলো হলো জিরাশাইল, ব্রিধান-২৮, ব্রিধান-২৯ ও হাইব্রিড জাতের ধান এসিআই ও ময়না উল্লেখযোগ্য। সঠিকভাবে পরিচর্যা করলে উফসী জাতের ধান বিঘা প্রতি ২২মণ ও হাইব্রিড জাতের ধান ২৭মণ পর্যন্ত উৎপন্ন হয়। 
উপজেলার দুবরা গ্রামের বোরো চাষী আব্দুল ও খানপুর গ্রামের বোরো চাষী মোকলেছার রহমান জানান, এখন পর্যন্ত বোরো ক্ষেতের অবস্থা ভালো। এবার পোকার আক্রমনও কম। কৃষি অফিসের পরামর্শে বোরো ক্ষেত পরিচর্যা করে ক্ষেতের যে অবস্থা এখন পর্যন্ত দেখা যাচ্ছে তাতে ভালো ফলনের আশা করছেন তারা।  
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাজেদুল আলম বলেন, এ উপজেলায় বোরো ধানের অবস্থা ভালো। ধান রোপন হতে শুরু করে কাটার আগ পর্যন্ত বোরো চাষীদের সার্বিক পরামর্শ দিয়ে আসছেন তারা। আবহাওয়ার বিরূপ প্রভাব যদি না পড়ে তবে এবার বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০