Ibrahim Atiullah Anik
১৩ ডিসেম্বর ২০২৫, ২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ হলেন চার ভারতীয় ক্রিকেটার

দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ হলেন চার ভারতীয় ক্রিকেটার
ছবি : সংগৃহীত

দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে চার ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন (এসিএ)। চলতি বছরের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে অনিয়মের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে অমিত সিনহা, ইশান আহমেদ, আমান ত্রিপাঠী ও অভিষেক ঠাকুরীর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর প্রতিবেদনে জানানো হয়, অভিযুক্ত চার ক্রিকেটারের বিরুদ্ধে রাজ্য পুলিশের অপরাধ শাখায় এফআইআর দায়ের করেছে এসিএ। অভিযোগ অনুযায়ী, তারা টুর্নামেন্ট চলাকালে আসামের কয়েকজন খেলোয়াড়কে প্রভাবিত ও প্রলোভিত করার চেষ্টা করেছিলেন। এসিএর সেক্রেটারি সনাতন দাস জানান, অভিযোগ ওঠার পরই বিসিসিআইয়ের দুর্নীতিবিরোধী ও নিরাপত্তা ইউনিট তদন্ত শুরু করে। তিনি বলেন, “এসিএর পক্ষ থেকে ফৌজদারি মামলা করা হয়েছে এবং তদন্তে তাদের দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।” উল্লেখ্য, চলতি বছরের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে লখনউয়ে ২৬ নভেম্বর থেকে ৮ ডিসেম্বর পর্যন্ত আসামের লিগ ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। তবে দলটি সুপার লিগ পর্বে উঠতে ব্যর্থ হয়।

নিষেধাজ্ঞার মেয়াদে অভিযুক্ত চার ক্রিকেটার কোনো প্রাদেশিক পর্যায়ের টুর্নামেন্ট বা এসিএর অধীনে আয়োজিত ম্যাচে অংশ নিতে পারবেন না। পাশাপাশি ক্রিকেটসংক্রান্ত অন্যান্য কার্যক্রম—যেমন কোচিং, আম্পায়ারিং কিংবা ম্যাচ রেফারিং—এর সঙ্গেও যুক্ত থাকতে পারবেন না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০