Online Desk
২৪ জানুয়ারী ২০২৬, ৮:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স—মানবিক রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য”

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স—মানবিক রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য”

বাগেরহাট জেলা প্রতিনিধি : বৈষম্যহীন মানবিক রাষ্ট্র পরিচালনাই বিএনপি’র মূল লক্ষ্য। মাদক, সন্ত্রাস, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কোনো আপোষ নয়—এ ক্ষেত্রে থাকবে কঠোর জিরো টলারেন্স।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে বাগেরহাটের খানজাহান আলী মাজার মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাগেরহাট-২ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন ।

প্রতীক বরাদ্দের পর প্রথম নির্বাচনী জনসভার মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী কার্যক্রম শুরু করেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন বলেন, হিন্দু-মুসলমানসহ সকল জাতি ও ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেই রাষ্ট্র পরিচালনা করা হবে। কোনো অন্যায়ের সঙ্গে আপোষ করা হবে না।

তিনি আরও বলেন, জুলাই যোদ্ধাদের যথাযথ মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিশ্চিত করা হবে। বিএনপি ক্ষমতায় গেলে একটি আদর্শ, মানবিক ও কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তোলার কথা বলেন।

জেলা বিএনপির সভাপতি এটিএম আকরাম হোসেন তালিম সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় বক্তব্য রাখেন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওহিদুর জ্জামান দিপু, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির সদস্য খাদেম নিয়ামুল নাসির আলাপ,খান মনিরুল ইসলাম, সমশের আলী মোহন, হাদিউজ্জামান হিরো, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক সুজা উদ্দিন মোল্লা সুজন,সদর উপজেলার বিএনপির সভাপতি নাসির আহমেদ মালেক, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদসহ স্থানীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

জনসভা থেকে প্রধান অতিথি সকলের প্রতি আহ্বান জানিয়ে বলেন,আমরা সকলের সহযোগিতা নিয়ে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করবো।যেখান বিগত দিনের মত মানুষ রাজনৈতিক কারণে জুলুম নির্যাতনের শিকার হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন সরকার আসা পর্যন্ত দায়িত্বে থাকবো: ঢাবি উপাচার্য

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত

লালপুরে নাটোর-১ আসনে কলস প্রতীকের নির্বাচনী সভা

উলিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নিঃস্ব এক বিধবা মহিলা

সাংবাদিক গুলজার হোসেন গুরুতর অসুস্থ উন্নত চিকিৎসার জন্য দোয়া প্রার্থনা

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন

ধুনটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠক

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

১০

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

১১

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

১২

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

১৩

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৪

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

১৫

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

১৬

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

১৭

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

১৮

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

১৯

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

২০