bhorerdarpan
৩০ মার্চ ২০২০, ৮:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুর্যোগময় পরিস্থিতিতে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান ফখরুলের

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের ছোবলে প্রবাসী বাংলাদেশিসহ ধর্ম-বর্ণ নির্বিশেষে অগণিত মানুষের প্রাণহানিতে গভীর উদ্বেগ প্রকাশ করে শোক বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ এক শোক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াবহতায় বিশ্ববাসী এখন সীমাহীন আতঙ্কে দিন অতিবাহিত করছে। সমগ্র বিশ্ব এক চরম অনিশ্চয়তার মধ্যে হাবুডুবু খাচ্ছে। প্রতি মুহূর্তে নতুন আক্রান্ত আর লাশের সারি যেন লম্বা হয়েই যাচ্ছে। লকডাউন, আইসোলেশন, সেলফ কোয়ারেন্টাইনে সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা। চীন থেকে প্রথম ছড়িয়ে পড়া এই ভাইরাস রোধে বাংলাদেশ সরকার উদাসীন না থাকলে এদেশে এর তীব্রতা হয়তো এত প্রকট হতো না।

তিনি বলেন, পৃথিবীর বিভিন্ন দেশে বিশেষ করে যুক্তরাষ্ট্রে এই ভাইরাসে আক্রান্ত হয়ে বেশি সংখ্যক প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। আশঙ্কা করা হচ্ছে- এই মহামারি আরও কঠিন আকার ধারণ করে বাংলাদেশসহ বিশ্ববাসীকে গ্রাস করতে লাগামহীন হয়ে ধেয়ে আসছে। এই অবস্থার দ্রুত অবসান না হলে মানবসভ্যতার ভবিষ্যৎ কী হবে তা সহজেই অনুমেয়। বর্তমান পরিস্থিতি সন্দেহাতীতভাবে একটি বৈশ্বিক সমস্যা ও সকল রাষ্ট্রের জন্য সেটি জাতীয় সংকট। এই মহাসংকট ও দুর্যোগময় পরিস্থিতিতে দেশ এবং জনগণের স্বার্থে সবাইকে যেকোনো মূল্যে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানাচ্ছি।

ফখরুল বলেন, সরকারের সমন্বিত উদ্যোগে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষকে ‘লকডাঊন’ ‘কোয়ারেন্টাইন’ কিংবা ‘সেলফ আইসোলেশন’ প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে হবে। নইলে এটি রোধ করা আদৌ সম্ভবপর নয়।

তিনি বলেন, করোনাভাইরাসের আগ্রাসী ছোবল থেকে ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, এশিয়া কিংবা বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি মানুষকে রক্ষার জন্য মহান আল্লাহর করুণা ভিক্ষা চাইছি। পাশাপাশি এই ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশসহ সারাবিশ্বে বসবাসরত প্রবাসী বাংলাদেশি ও বিশ্বের অগণিত মৃত্যুবরণকারীর আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই অপরিকল্পিত সাভারকে একটি বসবাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলবো

চট্টগ্রামে অভিযানে গিয়ে হামলায় র‌্যাব কর্মকর্তা নিহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

এনএসটি ফেলোশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের সঙ্গে গোবিপ্রবি উপাচার্যের শুভেচ্ছা বিনিময়

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় পণ্যের চড়া দাম

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী বেপরোয়া ড্রাম ট্রাক কেড়ে নিচ্ছে একের পর এক জীবন

ভোলায় চাঁদাবাজ ও সন্ত্রাসের রাজনীতি আর চলবে না— আন্দালিব রহমান পার্থ

দেশের কল্যাণে আত্ননিয়োগই হোক জ্ঞানার্জনের মূল লক্ষ্য : শিক্ষা উপদেষ্টা

শোক ব্যানার না টাঙানোয় প্রধান শিক্ষককে লাঞ্চিত

দিনাজপুরে পুলিশ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত বৈঠক অনুষ্ঠিত

১০

সংসদে শ্রমিক–মেহনতী মানুষের প্রতিনিধি না থাকলে দেশ আবারও ফ্যাসিবাদের পথে যাবে – কে এম জাবির

১১

মির্জাপুরের মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে প্রশিক্ষণকালে পুলিশ সদস্য গুলিবিদ্ধ

১২

নির্বাচনে কোনো পক্ষপাতিত্বের সুযোগ নেই—এনসিপির সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

১৩

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান পরিচালনা করে ২টি এয়ারগান সহ ৭২০ রাউন্ড গুলি উদ্ধার

১৪

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সন্ত্রাসী হামলার বিচারের দাবি

১৫

ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকলেও থামছে না কাহালুতে আবাদী জমিতে মাটির কাটার মহাউৎসব

১৬

চিকিৎসকের ভুল চিকিৎসায় স্ত্রী’র মৃত্যু, বিবাহ বার্ষিকী উপলক্ষে স্বামীর আবেগঘন পোস্ট

১৭

বাগেরহাটে জিয়াউর রহমানের জন্মবার্ষিকীতে জেলা বিএনপির দোয়া

১৮

সিরাজদিখানে মা ও মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ

১৯

সংস্কারের জন্য সংবিধান সংশোধনের প্রয়োজন রয়েছে : আসিফ নজরুল

২০