চট্টগ্রাম

দেবিদ্বারে মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানে জরিমানা

  দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি : ৫ নভেম্বর ২০২৫ , ৯:০৫:৪৩ প্রিন্ট সংস্করণ

দেবিদ্বারে মোবাইল কোর্টে চার প্রতিষ্ঠানে জরিমানা

দেবিদ্বারে মোবাইল কোর্ট পরিচালনা করে চার প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বুধবার (০৫ নভেম্বর) সকাল ১১টা থেকে ১২টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত মোবাইল কোর্টে আজগর হোটেল, ছাবরিয়া হোটেল এবং কালাম হোটেলের ফ্রিজে পচা ও বাসি রান্না করা খাবার সংরক্ষিত রাখার প্রমাণ পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯–এর ৫৩ ধারা অনুযায়ী ৩টি মামলায় মোট ৩০,০০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়া, সড়কে যানজট সৃষ্টি করার দায়ে ফারহানা পরিবহনকে সড়ক পরিবহন আইন, ২০১৮–এর ৪৭ ধারা অনুযায়ী ৫,০০০ টাকা জরিমানা করে মোবাইল কোর্ট।

মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল উদ্দিন। এসময় দেবিদ্বার থানা পুলিশের একটি টিম অভিযানকে সহায়তা করে।

অভিযানকালে সংশ্লিষ্টরা বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আরও খবর

Sponsered content