Shakil Shah
৪ মে ২০২৪, ৪:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের কৃষিখাতে অভাবনীয় সফলতা এসেছে: এমপি বদিউজ্জামান

দেশের কৃষিখাতে অভাবনীয় সফলতা এসেছে: এমপি বদিউজ্জামান

আধুনিক প্রযুক্তি ও যান্ত্রিক পদ্ধতি ব্যবহারের মাধ্যমে দেশের কৃষিখাতে অভাবনীয় সফলতা এসেছে। তাই সরকার ভর্তুকি দিয়ে কৃষকদের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি, সার, বীজ প্রণোদনার মাধ্যমে প্রদান করছে। এর ফলে দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সক্ষম হয়েছে।

শনিবার (৪ মে) শরণখোলায় কৃষকদের মাঝে বিনামূল্যে আউশ ধানের বীজ, সার এবং ভর্তুকির মাধ্যমে কম্বাইন্ড হারভেস্টার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ একথা বলেন।

এমপি বদিউজ্জামান সোহাগ আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে দারিদ্রের হার অনেকটা কমে এসেছে। যে কারণে ভিজিডি, ভিজিএফ কার্ডধারীর সংখ্যাও কমে গেছে। শরণখোলায় আগে যেখানে সুবিধাভোগী ছিল ছয় হাজার, সেই সংখ্যা এখন দুই হাজারে নেমে এসেছে। এই চিত্র সারা দেশেই। সরকারের প্রনোদনায় কৃষিতে ব্যাপক উন্নয়নের ফলে এটি সম্ভব হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত বিনামূল্যে সার-বীজ বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা এম এ রশিদ আকন, উপজেলা চেয়ারম্যান মো. রায়হান উদ্দিন শান্ত, ভাইস চেয়ারম্যান হাছানুজ্জামান পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি, কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, খোন্তাকাটা ইউপির চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, সাউথখালী ইউপির চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব প্রমূখ।

উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার জানান, ২০২৩-২৪ অর্থবছরে খরিফ-১/২০২৪-২৫ মৌসুমে উফশী আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৮০০ চাষিকে বিনামূল্যে ৫ কেজি বীজ ধান, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।

এছাড়া ৩০ লাখ টাকা মূল্যের দুটি কম্বাইন্ড হারভেস্টার ৭০ভাগ ভর্তুকির মাধ্যমে দেওয়া হয়েছে। এই কম্বাইন্ড হারভেস্টার দিয়ে একই সাথে ধান কাটা, মাড়াই ও ঝাড়াই করা সম্ভব হবে। এই যন্ত্রের ব্যবহার করে এলাকার চাষিদের আর্থিক ও সময়ের অনেকটা সাশ্রয় হবে।

এবছর শরণখোলা উপজেলার চারটি ইউনিয়নে ১ হাজার ২০০ হেক্টর জমিতে আউশ ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে কৃষি কর্মকর্তা জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

দিনাজপুরের ফুলবাড়ীতে ধানের শীষের বিশাল শো-ডাউন

ভূরুঙ্গামারীতে প্রচারণার শেষ দিনে জামায়াত প্রার্থীর জনসভায় জনতার ঢল

পটুয়াখালী-৩ আসনে প্রচারনার শেষ দিনে ট্রাক মার্কার সমর্থনে নির্বাচনী জনসভা জনসমুদ্র পরিণত

কোন দল বা গোষ্ঠীর নয়, ১৮ কোটি মানুষের বিজয় চাই: ডা. শফিকুর রহমান

কাহালুর মাটি ধানের শীষ মার্কার ঘাটি – সাবেক এমপি মোশারফ হোসেন

সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় বদ্ধপরিকর জাকের পার্টি শিবপুর বদলাবে ইনশাল্লাহ

বিএনপি আ.লী বেঁধেছে জোট ঘোড়া মার্কায় দেবে ভোট- হাসান মামুন

১০

সমাবেশ ও গণমিছিলের মধ্য দিয়ে বাগেরহাটে শেষ হলো ১১ দলীয় জোটের ৪টি আসনে নির্বাচনী প্রচারণা

১১

বকশীগঞ্জে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী গণমিছিল

১২

এবারের নির্বাচন অভূতপূর্ব পরিবর্তন আনবে : প্রধান উপদেষ্টা

১৩

গোপালগঞ্জের শুকতাইলে স্বতন্ত্র এমপি প্রার্থী কামরুজ্জামান ভূইয়ার বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৪

সিংড়ায় ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৫

প্রচলিত ধারা পরিবর্তন করে সবাইকে নিয়ে ঐক্যের বাংলাদেশ গড়ব : জামায়াত আমির

১৬

ধুনটে দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

১৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শেষ মুহুর্তের নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা

১৮

বিএনপির পক্ষে গণজোয়ার তৈরি করলেন সেচ্ছাসেবক দল নেতা দেলোয়ার

১৯

রাঙামাটি আসনে বিএনপি প্রার্থীর শেষ নির্বাচনী গণমিছিল

২০