Online Desk
২২ জানুয়ারী ২০২৬, ৯:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে - অধ্যাপক আলী রীয়াজ

খুলনা ব্যুরো: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (উপদেষ্টা পদমর্যাদা) এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে। দেশ সংস্কার করে সাম্য ও মর্যাদা প্রতিষ্ঠা করতে চাইলে গণভোটে হ্যাঁ-তে সিল দিতে হবে। গণভোটের মার্কা টিক চিহ্ন।

তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনা বিভাগীয় প্রশাসন আয়োজিত বিভাগীয় কমিশনার কার্যালয়ের অডিটোরিয়ামে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্বকরণের উদ্দেশ্যে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, জুলাই জাতীয় সনদ ২০২৫ দেশের মানুষের আঙ্খাকাকে ধারণ করেছে। এ সনদ কালো কালি দিয়ে ছাপা হলেও প্রকৃত অর্থে লেখা হয়েছে রক্ত দিয়ে। যুবকদের রক্তে আমরা শামিল হতে না পারলেও জুলাই জাতীয় সনদ ২০২৫কে স্বীকৃতি দেওয়া আমাদের দায়িত্ব। এবারের গণভোটই শ্রেষ্ঠ মাধ্যম ভবিষ্যৎ রাষ্ট্র ব্যবস্থা নির্ধারণের। জাতীয় নির্বাচনে অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ হলেও গণভোটে হ্যাঁ-এর পক্ষে। তিনি বলেন, সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মচারীদের গণভোটে হ্যাঁ-এর পক্ষে প্রচারণায় কোন বাঁধা নেই।

অনুষ্ঠানে বিশেষ অতিথি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার বলেন, ২০২৪ এর গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য ছিলো ফ্যাসিবাদমুক্ত ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণ করা। এবারের গণভোট নতুন বাংলাদেশ বা নতুন বন্দোবস্তের পক্ষের জনমত যাচাই। জুলাই জাতীয় সনদের পক্ষে রায় দিলে সংবিধানে ফ্যাসিবাদের রাস্তা বন্ধ হবে।

খুলনা বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: মাকসুদ হেলালী, রেঞ্জ ডিআইজি মো: রেজাউল হক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো: জাহিদুল হাসান।

মতবিনিময় সভায় খুলনা বিভাগের ১০ জেলার জেলা প্রশাসক, বিভাগীয়, জেলা, উপজেলা পর্যায়ের কর্মকর্তা, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, চেম্বার অব কমার্স, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী প্রচারণায় ভোলায় আসছেন চরমোনাই পীর, উন্নয়ন প্রতিশ্রুতির বার্তা ইসলামী আন্দোলনের

সাভারে আমান উল্লাহ আমানে পক্ষে ভোট চাইলেন আইনজীবিরা

অর্ধশতাব্দীর পুরনো শ্রীপুর সরকারি কলেজে চালু নেই ছাত্রাবাস

ভোলায় নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্রসহ দুই দুর্ধর্ষ ডাকাত আটক

‘ভারতের দাদাগিরি বাংলাদেশে আর হতে দেবো না’ মাওলানা মো. শাহজাহান

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌথ বাহিনীর অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

সরিষাবাড়ীতে জামায়াতের প্রতিবাদ বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

১০

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

১১

নিজস্ব কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি

১২

মুন্সীগঞ্জ-১ আসনে চাঁদামুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী ফখরুদ্দিন রাজির

১৩

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ ঘর ছেড়ে পালায় আর আ.লীগ এলে বিএনপি পালায়- চরমোনাই পীর

১৪

ধুনটে ব্যাটমিন্টন টুর্নামেন্টে প্রানন বগুড়া চ্যাম্পিয়ন

১৫

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

১৬

ভোটার সহায়তায় নতুন উদ্যোগ, ৪ পদ্ধতিতে কেন্দ্র ও নম্বর জানার সুযোগ

১৭

মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষকের মৎস্য ঘেরের জোরপূর্বক মাছ লুটের অভিযোগ

১৮

ধুনটে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসভা

১৯

সারাদেশে নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ

২০