Bhorer Darpan
১৬ জানুয়ারী ২০২৫, ৪:১২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘দেশে আবারও নতুন করে ফ্যাসিবাদী গ্রুপ তৈরি হচ্ছে’

‘দেশে আবারও নতুন করে ফ্যাসিবাদী গ্রুপ তৈরি হচ্ছে’
ছবি : সংগৃহীত

জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির’-এর কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, দেশে আবারও নতুন করে ফ্যাসিবাদী গ্রুপ তৈরি হচ্ছে, যারা কোনো ধরনের সত্যতার যাছাই না করেই ছাত্রশিবিরের ওপর নিজেদের অপকর্মের দায় উঠিয়ে দেন। এসব মিথ্যাচার বন্ধ না করলে আমরা তাদের বিষয়ে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হবো।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর মগবাজরস্থ আলফালাহ মিলনায়তনে দুদিনব্যাপী চলা কেন্দ্রীয় কার্যকরী পরিষদের প্রথম সাধারণ অধিবেশনে তিনি এসব কথা বলেন। জাহিদুল ইসলাম বলেন, পাহাড় নিয়ে যারা নানা ধরনের অপতৎপরতায় লিপ্ত, তাদের এই অপতৎপরতা বন্ধে সরকারকে জোরালো পদক্ষেপ নিতে হবে।

এ সময় ছাত্রশিবির সভাপতি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাকে দুঃখজনক বলে মন্তব্য করেন। তিনি বলেন, এনসিটিবি কার্যালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
দেশের প্রশাসন এখনও পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি অভিযোগ এনে শিবির সভাপতি বলেন, ফ্যাসিবাদের দোসররা নানাভাবে বাংলাদেশকে অশান্ত, অকার্যকর ও অস্থিতিশীল করার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। ছাত্র-জনতার ওপর যারা গণহত্যা চালিয়েছে, তাদের সিংহভাগ এখনও গ্রেপ্তার হয়নি। যারা গ্রেপ্তার হয়েছে, এখনও তাদের বিচার হয়নি। এমনকি অভিযুক্তরা গ্রেপ্তার হওয়ার পর তাদের ছেড়ে দেয়ার মতো ঘটনাও ঘটছে।

তিনি আরও বলেন, অনেক অপরাধীকে নির্বিঘ্নে সীমান্ত পার হয়ে যেতে সহযোগিতা করা হচ্ছে। অনলাইন ও অফলাইনে আমরা খুনিদের আস্ফালন দেখতে পাচ্ছি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতা-কর্মী

উলিপুরে জাতীয় পার্টির ২’শ নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে সমর্থন হাতপাখায়

ফটিকছড়িতে জামায়াতপ্রার্থীর আইনজীবী টিমের সংবাদ সম্মেলন

কাহালুর জামগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ধুনটে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অবরুদ্ধ সভাপতিকে উদ্ধার এবং গ্রেফতার

হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে এবার ওসমান হাদীর স্ত্রী

‘লুটেরাদের জন্য ভোটাররা সাড়ে ১২ কোটি লালকার্ড তৈরি করে রেখেছে’: নাটোরে ডা. শফিকুর রহমান

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি’র বিকল্প নাই – জিএম সিরাজ

বাগেরহাট পৌরসভার সরকারি খাল দখলমুক্ত করে শহরের জলবদ্ধতার নিরসন করা হবে

ধুনটে ধানের শীষ প্রতিকের পক্ষে বিএনপির মিছিল

১০

আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত: জেলা প্রশাসক

১১

বিজয়নগরে ডাকাত দলের সর্দারসহ ৭ জন গ্রেপ্তার

১২

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে চক্ষু রোগের সেবা

১৩

জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০টি বসতঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

১৫

একুশে পদকের জন্য ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মনোনীত

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় আল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

১৭

এসওএস শিশু পল্লীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইবিএল

১৮

দীর্ঘদিন যাবৎ ধর্মীয় আলোচক হিসেবে ইসলাম প্রচার করে যাচ্ছেন ডা: এন আই ফারুকী

১৯

নির্বাচনের আগে হাবিপ্রবিতে ভর্তির তড়িঘড়ি, ভোগান্তির আশঙ্কা

২০