bhorerdarpan
৬ এপ্রিল ২০২০, ৪:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশে নতুন করে ৩৫ জন আক্রান্ত : আইইডিসিআর

গত ২৪ ঘণ্টায় দেশে ৩৫ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছেন। গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ দেশের বিভিন্ন ল্যাবরেটরিতে করোনা আক্রান্ত সন্দেহভাজন ৪৬৮ জনের নমুনা পরীক্ষায় ৩৫ জন শনাক্ত হয়। তাদের মধ্যে পুরুষ ৩০ জন ও নারী ৫ জন। নতুন যাদের শরীরে এ ভাইরাস ধরা পড়েছে তাদের ১২ জনই নারায়ণগঞ্জের। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২৩ জনে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগীদের মধ্যে আরও ৩ জনের মৃত্যু হয়। আর মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়াল ১২ জনে। করোনা আক্রান্তদের মধ্যে নতুন করে কেউ সুস্থ হয়নি।

সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন প্রেসব্রিফিংয়ে আইইডিসিআর পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা এসব তথ্য জানান।

যদিও এরআগে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন ভিন্ন তথ্য। স্বাস্থ্যমন্ত্রী বলেছিলেন, ২৪ ঘণ্টায় আরও ২৯ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। ৪ জন মারা গেছেন বলেও জানিয়েছিলেন তিনি। অবশ্য স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ বলেন, নামের বিভ্রাটের কারনে স্বাস্থ্যমন্ত্রী তখন মৃতের সংখ্যা ৪ জন জানিয়েছিলেন। তাছাড়া আক্রান্তের সংখ্যাও তখন পর্য়ন্ত ২৯ জনই ছিল। তথ্য নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।

আইইডিসিআরের পরিচালক জানান, বয়সভিত্তিক হিসেবে নতুন আক্রান্ত ৩৫ জনের মধ্যে সর্বোচ্চ ১১ জনের বয়স ৪১ থেকে ৫০ বছর। এরপর ২১ থেকে ৩০বছর বয়সী ৬ জন। এলাকাভিত্তিক বিশ্লেষণে দেশে শনাক্তকৃত মোট ১২৩ জন করোনা রোগীর মধ্যে সর্বোচ্চ সংখ্যক ৬৪ জন রাজধানী ঢাকার।

স্বাস্থ্য মহাপরিচালক অ্ধ্যাপক ডা. আবুল কালাম আজাদ জানান, এ পর্যন্ত দেশে ৬৬ হাজার ৫১১ জনকে হোম কোয়ারেন্টাইন ও ২৯৯ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইসহ সর্বমোট ৬৬ হাজার ৮১০ জনকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৭০৯ জনকে হোম কোয়ারেন্টাইন ও ৩০ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টানসহ মোট ৭৩৯ জনকে কোয়ারেন্টাইনে আনা হয়।

এছাড়া গত ২৪ ঘণ্টায় ২৩ জনকে আইসোলেশনে নেয়া হয়েছে। এ পর্যন্ত মোট ৪৪৩ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। বর্তমানে ১০৭ জন আইসোলেশনে রয়েছেন।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সন্ধান পাওয়া যায়। এরপর থেকে প্রায় নিয়মিত কয়েকজন করে নতুন আক্রান্ত রোগীর খবর দিচ্ছিল আইইডিসিআর। এরমধ্যে ৫ এপ্রিল একবারে ১৮ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হওয়ার কথা জানানো হয়। আর তার পরদিন অর্থাৎ আজ আবার নতুন করে ৩৫ জন আক্রান্ত হয়েছে বলে জানানো হলো।

বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর একদিনে এটিই সর্বোচ্চ আক্রান্তের খবর। প্রাণঘাতী এই ভাইরাসের বিস্তার ঠেকাতে নানা পদক্ষেপ নেয়া হচ্ছে; যার মূলে রয়েছে মানুষে মানুষে সামাজিক দূরত্ত বজায় রাখা। সে বিষয়টি মাথায় রেখে গৃহীত পদক্ষেপগুলোর মধ্যে সর্বশেষ মুসল্লিদের ঘরে নামাজ পড়ার আহ্বান জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। করোনা ভাইরাস ঠেকাতে মুসলিস সংখ্যাগরিষ্ঠ বহু দেশই এর আগে এ পদক্ষেপ নিয়েছে।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন ১২ লাখ ৭৩ হাজার ৯৯০ জন। যুক্তরাষ্ট্রের পরপরই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে স্পেনে; ১ লাখ ৩১ হাজার ৬৪৬ জন। এছাড়া ইতালিতে আক্রান্তের সংখ্যা এখন ১ লাখ ২৮ হাজার ৯৪৮।

এছাড়া বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা এখন ৬৯ হাজার ৪৪৪ জন। সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে; ১৫ হাজার ৮৮৭। এরপর ১২ হাজার ৬৪১ মৃত্যু নিয়ে ইউরোপের আরেক দেশ স্পেনের অবস্থান দ্বিতীয়। তবে আড়াই লাখের বেশি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বকশীগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতা-কর্মী

উলিপুরে জাতীয় পার্টির ২’শ নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে সমর্থন হাতপাখায়

ফটিকছড়িতে জামায়াতপ্রার্থীর আইনজীবী টিমের সংবাদ সম্মেলন

কাহালুর জামগ্রাম ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

ধুনটে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে অবরুদ্ধ সভাপতিকে উদ্ধার এবং গ্রেফতার

হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে এবার ওসমান হাদীর স্ত্রী

‘লুটেরাদের জন্য ভোটাররা সাড়ে ১২ কোটি লালকার্ড তৈরি করে রেখেছে’: নাটোরে ডা. শফিকুর রহমান

বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে বিএনপি’র বিকল্প নাই – জিএম সিরাজ

বাগেরহাট পৌরসভার সরকারি খাল দখলমুক্ত করে শহরের জলবদ্ধতার নিরসন করা হবে

ধুনটে ধানের শীষ প্রতিকের পক্ষে বিএনপির মিছিল

১০

আড়াইহাজারে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণের প্রত্যাশা, নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত: জেলা প্রশাসক

১১

বিজয়নগরে ডাকাত দলের সর্দারসহ ৭ জন গ্রেপ্তার

১২

বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে মিলবে চক্ষু রোগের সেবা

১৩

জেলা তথ্য অফিস, গোপালগঞ্জ-এর আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

শ্রীপুরে অগ্নিকাণ্ডে ৪০টি বসতঘর পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি

১৫

একুশে পদকের জন্য ৯ বিশিষ্ট ব্যক্তি ও ১ প্রতিষ্ঠান মনোনীত

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় আল হেরা তাহফিজুল কোরআন মাদ্রাসার সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

১৭

এসওএস শিশু পল্লীর সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবে ইবিএল

১৮

দীর্ঘদিন যাবৎ ধর্মীয় আলোচক হিসেবে ইসলাম প্রচার করে যাচ্ছেন ডা: এন আই ফারুকী

১৯

নির্বাচনের আগে হাবিপ্রবিতে ভর্তির তড়িঘড়ি, ভোগান্তির আশঙ্কা

২০