Ibrahim Atiullah Anik
২৮ ডিসেম্বর ২০২৫, ৫:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশ আইডিয়াল স্কুল এণ্ড কলেজে বার্ষিক ফলাফল ও বিদায় অনুষ্ঠান

দেশ আইডিয়াল স্কুল এণ্ড কলেজে বার্ষিক ফলাফল ও বিদায় অনুষ্ঠান

দেশ আইডিয়াল স্কুল এণ্ড কলেজের উদ্যোগে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ, কৃতিশিক্ষার্থীদের পুরস্কার বিতরণ এবং ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান শনিবার বিকেলে চাম্বল বাজার আয়ান পার্কের হলরুমে সম্পন্ন হয়েছে। দুই অধিবেশনে বিভক্ত এ বর্ণাঢ্য অনুষ্ঠানটি শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।

সকালে শুরু হওয়া প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। দুপুরে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা।

দেশ আইডিয়াল স্কুল এণ্ড কলেজের চেয়ারম্যান মুহাম্মদ জাফরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ মুজিবুর রহমান, সরকারি আলাওল কলেজের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ আজিজুর রহমান, অ্যাডভোকেট মুহাম্মদ হেলাল বিন মনজুর, অ্যাডভোকেট রায়হান সোবহান, মৌলভীবাজার ফারুকীয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ মাওলানা আরিফ উল্লাহ, বাঁশখালী কিন্ডার গার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ আবু তাহের, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এসএম আলী নেওয়াজ চৌধুরী ইরান এবং জলদি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিছুজ্জামান শেখ।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সংবর্ধিত গুণিজন, সমাজসেবক ও নানা শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান সঞ্চালনা করেন দেশ আইডিয়ালের সদস্য সচিব অধ্যাপক নেওয়াজ মুহাম্মদ হিরু। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আক্কাস রহমান।

বক্তারা তাঁদের বক্তব্যে বলেন, আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শিষ্টাচার ও মূল্যবোধভিত্তিক শিক্ষা নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তাঁরা বলেন, ‘দেশপ্রেম ঈমানেরই একটি অঙ্গ’, এই চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজেকে সৎ, যোগ্য ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষা অর্জনের মাধ্যমে পরিবার, সমাজ ও দেশের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানান তাঁরা।

অনুষ্ঠানে কৃতিশিক্ষার্থী ও গুণিজনদের সংবর্ধনা প্রদান করা হয় এবং মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান আরও প্রাণবন্ত হয়ে ওঠে। এছাড়া ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে পৌঁছে মাজার জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান

বাগেরহাটে জেলা লিগ্যাল এইড এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম-৮: নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত নেতা ডা.আবু নাছের

আগামীর বাংলাদেশে সাম্প্রদায়িক-সম্প্রীতি চিরস্থায়ী থাকবে: মেজর হাফিজ

অসংক্রামক রোগ রোধে খাদ্য মোড়কে সতর্কবার্তা: FOPL প্রবিধান দ্রুত চূড়ান্তের দাবি

খুলনায় মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভা

শ্রীপুরে শাকসু নির্বাচন স্থগিতের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন

তারেক রহমানের প্ল্যানেই এগিয়ে যাবে দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রয় করায় ডিলারকে জরিমানা

আড়াইহাজারে ডাকাতি নগদ টাকা স্বর্ণ লুট

১০

ফরিদপুর-১ আসনে দশদলীয় জোটের প্রার্থী প্রত্যাহার, এনসিপি নেতা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে

১১

চট্টগ্রাম-১৪ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৮ প্রার্থী

১২

প্রাথমিকের শিক্ষক নিয়োগের ফল নিয়ে বিজ্ঞপ্তি

১৩

বিএনপিতে যোগ দিলেন আ.লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী

১৪

নাগেশ্বরীতে মটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

১৫

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রীকে ২৩ বছরের কারাদণ্ড

১৬

ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিংয়ের ১২তম বর্ষপূর্তি, ৭৫ লাখ গ্রাহকের মাইলফলক অর্জন

১৭

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১৮

কুড়িগ্রাম-১ আসনে প্রতীক বরাদ্দ পেলেন ৬ প্রার্থী

১৯

বাগেরহাটে ২৩ প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ, তিন আসনে নির্বাচন করা সেলিমের প্রতীক ঘোড়া

২০