
বগুড়ার ধুনটে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, নারী উন্নয়নে বিএনপি’র উদ্যোগ, সারাদেশে অন্তত ২০ হাজার কিলোমিটার নদী-খাল-বিল খনন, শিক্ষা খাতে উন্নয়ন, স্বাস্থ্যা খাতে উন্নয়ন, ও ইমাম-মুয়াজ্জিমগণের সামাজিক মর্যাদা ও জীবনমান উন্নয়ন এবং কৃষকের ন্যায় অধিকার নিশ্চিতকরণ সহ দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
ধুনট উপজেলার চিকাশী ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
রোববার বিকেল ৫টায় জোড়শিমুর বাজারে চিকাশী ইউনিয়ন বিএনপি’র দলীয় কার্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
চিকাশী ইউনিয়ন বিএনপি’র সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি এবং ধুনট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন।
চিকাশী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ ও সাংগঠনিক সম্পাদক সেলিম হোসনের সঞ্চালানয় কর্মশালায় আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, মুনজিল হোসেন, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম।
কর্মশালায় উপস্থিত ছিলেন বিএনপির নেতা আমিনুল ইসলাম, নুরে আলম লাবুল, মোশারফ হোসেন, কবির হোসেন, ওসমান গণি, মহসীন আলী, আব্দুস সালাম, রেজাউল করিম রেজা, যুবদল নেতা সাইদুজ্জামান নোমান, বিপুল হাসান, স্বেচ্ছাসেবক দল নেতা এসএম রানা, শ্রমিকদল নেতা দুলাল শেখ, আব্দুল করিম, ছাত্রদল নেতা বিপ্লব হাসান ও ইফতেখার মাহমুদ চয়েস।