Shakil Shah
৬ সেপ্টেম্বর ২০২১, ৩:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে, আশঙ্কা জি এম কাদেরের

ভোরের দর্পণ ডেস্ক:

অবৈধ আগ্নেয়াস্ত্র আমদানি রোধ করতে না পারলে দেশ জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। 

তিনি বলেন, জাতির ভবিষ্যত ভয়াবহ হয়ে উঠবে। চরম অবনতি ঘটবে আইন শৃঙ্খলা পরিস্থিতির। তাই অবৈধ অস্ত্রের চালান রোধ করার পাশাপাশি অবৈধ অস্ত্র উদ্ধারে সরকারকে কার্যকর উদ্যোগ নিতে হবে।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন জাপা চেয়ারম্যান।

জিএম কাদের বলেন, গণমাধ্যমের খবরে জানা গেছে, সম্প্রতি যশোরের এক ছাত্র নেতা (ছাত্রলীগ নেতা) আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয়েছে। গোয়েন্দা সংস্থার কাছে তার স্বীকারোক্তি অনুযায়ী গেল কয়েক বছরে সে একাই সারা দেশে দুই শতাধিক আগ্নেয়াস্ত্র বিক্রি করেছে। সে বলেছে, পার্শ্ববর্তী একটি দেশের সীমান্ত দিয়ে অভিনব কায়দায় অস্ত্র কিভাবে সে বাংলাদেশে এনেছে।

তিনি আরও বলেন, গোয়েন্দা সংস্থার কাছে এই ছাত্র নেতা আরও বলেছে, অস্ত্র চোরাচালান সিন্ডিকেট বাংলাদেশে কিভাবে অস্ত্র সরবরাহ করে। এর চেয়ে ভয়াবহ খবর আর হতে পারে না। এর আগে ইসরায়েলে তৈরি অত্যাধুনিক “উজি” পিস্তলসহ এক মডেলের ছবি ভাইরাল হয়েছে। অত্যাধুনিক যে অস্ত্র আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতেও নেই।

দেশের মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুততার সাথে অবৈধ অস্ত্র আমদানি সিন্ডিকেট ও অস্ত্রবাজদের তালিকা তৈরি করতে হবে বলে উল্লেখ করেন জাপা চেয়ারম্যান। তিনি বলেন, বিশেষায়িত বাহিনী নিয়োগ করে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে অভিযান পরিচালনা করতে হবে এবং এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১০

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১১

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১২

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৩

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৪

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৫

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৬

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৭

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৮

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

১৯

ভূরুঙ্গামারীতে জামায়াতের নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত

২০