bhorerdarpan
১৬ এপ্রিল ২০২০, ৬:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশ টিভি প্রতিনিধি রফিক মজিদের বাবার দাফন সম্পন্ন

শেরপুর প্রতিনিধি :দেশ টিভি’র শেরপুর জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক ও কবি রফিক মজিদের বাবা বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী আলহাজ্ব মঙ্গল আলী মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বাদ আছর শহরের তেরা বাজার জামিয়া সিদ্দিকীয়া মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত নামাজে জানাযা শেষে সন্ধ্যায় শহরের চাপাতলীস্থ পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়। 

তার নামাজে জানাযায় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, জেলা বিএনপি’র সভাপতি ও শেরপুর-৩ আসনের সাবেক সাংসদ মাহমুদুল হক রুবেল, সাবেক প্যানেল মেয়র কাজি মতিউর রহমান মতি, জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন, প্রেসক্লার সভাপতি শরিফুর রহমান, সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধারসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বিভিন্ন স্তরের ব্যবসায়ী, সামাজি সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। 

মরহুম মঙ্গল আলী বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন। ১৫ এপ্রিল বুধবার সকাল ৯ টার শহরের নয়আনীবাজারস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েলি ৮৫। তিনি তার এক বড় ভাই, ৩ পুত্র ও ২ কন্যাসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন। 

তার মৃত্যুতে জেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শেরপুর চেম্বার অব কমার্স, বাজুস শেরপুর জেলা শাখা,  শেরপুর প্রেসক্লাব, বিভিন্ন কবি-সাহিত্যিক সংগঠন ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গভীর শোক জানিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহফিলে যাওয়ার পথে বাসচাপায় শ্যালক-দুলাভাইয়ের মৃত্যু

ধুনটে ইউপি সদস্য সহ ১০ জুয়াড়ি গ্রেফতার

দেশের সাফল্যের দরজা খোলার চাবিকাঠি জনগণের হাতে – অধ্যাপক আলী রীয়াজ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

নাগেশ্বরীতে দুস্থ ও প্রতিবন্ধী শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

“বেকারদের কর্মসংস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথম পদক্ষেপ” — সাইদ উদ্দিন খান জাবেদ

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ‘বার্ষিক ব্যবসায়িক সম্মেলন’ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা -সিলেট মহাসড়কে মাদক কারবারি গ্রেফতার

কাজিপুরে একই মঞ্চে নির্বাচনী ইশতেহার ঘোষণা

রপ্তানি বহুমুখীকরণ করতে হবে- বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

১০

মোরেলগঞ্জে প্রধান শিক্ষক জাকির হোসেনকে বিদায় সংবর্ধনা

১১

দিনাজপুর ৬টি আসনে ভোটের মাঠে লড়াই করবেন ৪০ জন প্রার্থী

১২

সিরাজদিখানে শেখ আব্দুল্লাহকে অভিনন্দন জানিয়ে লতব্দীতে বিএনপির আনন্দ মিছিল

১৩

গৌরীপুরে ২৯৪ তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত

১৪

আশুলিয়ায় শ্রমিক ফেডারেশন নেতৃবৃন্দদের সাথে থানা শ্রমিক দলের মতবিনিময় সভা

১৫

জয়পুরহাটে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় জোটের প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে

১৬

গৌরীপুরে শিবিরের বিক্ষোভ মিছিল

১৭

আসন্ন নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে নির্বাচনী সৌহার্দের সংলাপ অনুষ্ঠিত

১৮

বুলেটপ্রুফ জ্যাকেট পরে নির্বাচনী প্রচারণা শুরু করলেন স্বতন্ত্র প্রার্থী

১৯

ভূরুঙ্গামারীতে জামায়াতের নির্বাচনী গণ-মিছিল অনুষ্ঠিত

২০