Bhorer Darpan
৩০ সেপ্টেম্বর ২০২৫, ৪:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহাজারীতে সমাজসেবক নাসিরের অর্থায়নে ইউনিব্লকে দৃষ্টিনন্দন রাস্তা নির্মাণ

দোহাজারীতে সমাজসেবক নাসিরের অর্থায়নে ইউনিব্লকে দৃষ্টিনন্দন রাস্তা নির্মাণ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডস্থ চানগাজীর বাড়ি এলাকায় স্থানীয় সমাজসেবক ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী মো. নাসির উদ্দিনের ব্যক্তিগত অর্থায়নে পাঁচ লাখ টাকা ব্যয়ে পরিবেশ বান্ধব ইউনিব্লক দ্বারা সাড়ে তিনশ ফিট দৈর্ঘ্যের একটি সড়ক নির্মাণ করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকালে সড়কটি উদ্বোধন করেন চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মুহাম্মদ জুনাইদ আবছার চৌধুরী, সমাজসেবক নাসির উদ্দিন, সাংবাদিক জাবের বিন রহমান আরজু।  

জনস্বার্থে সেবামূলক এই কাজের জন্য নাসির উদ্দিনকে ধন্যবাদ জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার রাজিব হোসেন বলেন, “দেশে জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ন, শিল্পাঞ্চল বৃদ্ধির সাথে সাথে আবাদি জমির পরিমাণ কমে যাচ্ছে। ইট তৈরীতে জমির উপরিভাগের মাটি ব্যবহার খাদ্য উৎপাদনের জন্য বড় চ্যালেঞ্জ। এছাড়াও ইট পোড়ানোর ফলে কালো ধোঁয়া পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। 

পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে সড়ক সমূহে গতানুগতিক বিটুমিনাস কার্পেটিং ও আরসিসি’র বিকল্প হিসেবে পরিবেশ বান্ধব ইউনিব্লক ব্যবহারের মাধ্যমে সড়ক নির্মাণ বা মেরামত করা প্রয়োজন। ইউনিব্লকের রাস্তা পরিবেশবান্ধব ও জলবায়ু-সহনশীল এবং অন্যান্য সড়কের চেয়ে বেশি কার্যকর। বর্ষাকালে সহজে ক্ষতিগ্রস্ত হয় না। সরকারের পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে নাছির উদ্দীনের মতো অন্যান্য বিত্তশালীরা নিজ এলাকার সমস্যা সমাধানে এগিয়ে আসলে এলাকার সাধারণ জনগণ উপকৃত হবে।”

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শরাফত আলী, মাওলানা মুক্তার আহমেদ, জয়নাল আবেদীন পিন্টু, মফজল আহমদ, মীর কাশেম, খুরশেদ, আবুল হোসেন সহ আরো অনেকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে কম্বল বিতরণ

পটুয়াখালীতে গণভোট ২০২৬ বিষয়ে প্রচারনা উপলক্ষে “রোড শো” এর উদ্বোধন

রাজধানীতে নিজ বাসায় জামায়াত নেতা খুন!

কাপাসিয়ায় যুবকের রহস্যজনক মৃত্যু

দেবিদ্বারে নিখোঁজের ১২ দিন পর অটোরিকশাচালকের লাশ উদ্ধার

ভোলায় করিম-বানু ফাউন্ডেশনের কম্বল ও খাবার বিতরণ

রাঙ্গুনিয়ায় ভোটকেন্দ্র প্রধানদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় ‎

সাভারে বিএনপির পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বকশীগঞ্জে ৮ লাখ টাকার ভারতীয় কসমেটিকসহ আটক ২

রাঙ্গামাটিতে গ্যাসের সংকটে অটোরিকশা চলাচল বন্ধ, ভোগান্তিতে শহরবাসী

১০

বোয়ালখালীতে মাইক্রোবাসের ধাক্কায় শিশুর মৃত্যু

১১

বেসরকারি হাসপাতাল / ক্লিনিক পরিদর্শন টিম, লাইসেন্স প্রদানে করছে অনিয়ম

১২

ইউনূস সরকারের পদক্ষেপে অস্বস্তিতে ভারত? কী বলছেন দেশটির সেনাপ্রধান

১৩

ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া ডাক্তারকে ৫০ হাজার টাকা জরিমানা

১৪

শ্রীপুরে গণভোট বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১৫

সিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম

১৬

ব্রাহ্মণবাড়িয়ায় ২ গোষ্ঠীর সংঘর্ষে সাবেক ইউপি সদস্য নিহত

১৭

চট্টগ্রাম-১৪ আসনে ১১দলীয় জোট প্রার্থী ওমর ফারুকের সমর্থনে রায়জোয়ারাতে উঠান বৈঠক

১৮

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কচাকাটায় দোয়া মাহফিল ও শোকসভা

১৯

অপারেশন সিঁদুর এখনও চলছে, পাকিস্তানের ভুলে ফের শুরু হতে পারে হামলা

২০