Bhorer Darpan
৮ অক্টোবর ২০২৫, ৭:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোহাজারী রেলওয়ে স্টেশন মাঠ টেন্ডার প্রক্রিয়া বাতিলের দাবিতে মানববন্ধন

দোহাজারী রেলওয়ে স্টেশন মাঠ টেন্ডার প্রক্রিয়া বাতিলের দাবিতে মানববন্ধন

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় ঐতিহ্যবাহী রেলওয়ে স্টেশন মাঠ (রাশিয়ার ফিল্ড) কে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি মালিকানায় ব্যবসায়ীদের হাতে তুলে দেয়ার পায়তারা প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী পৌরসদরে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে এ মানববন্ধনে রাজনৈতিক সংগঠন বিএনপি, এলডিপি, জামায়াতে ইসলামী, ইসলামী ফ্রন্ট, ব্যবসায়ী সমিতি, দোহাজারী প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে অংশ নেন।

সমাবেশে বক্তাগণ বলেন, রাশিয়ার ফিল্ড বিগত সময়ে প্রতিদিন সকালে উম্মুক্ত পাইকারি কাঁচা বাজার, খেলাধুলা, চিত্ত বিনোদন, ধর্মীয় ও দলীয় সভা-সমাবেশ এবং জানাজার মাঠ হিসেবে বিনা বাঁধায় ব্যবহার হয়ে আসছে। বাংলাদেশ রেলওয়ে হঠাৎ করে উক্ত উম্মুক্ত মাঠকে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তি মালিকানায় লিজ দেয়ার পায়তারা শুরু করেছে। এ ধরনের প্রক্রিয়া এলাকাবাসী কোনভাবে মেনে নিবে না। রেলওয়ে কর্তৃপক্ষ টেন্ডার প্রক্রিয়া বাতিল না করলে এলাকাবাসী আরো বড় ধরনের কর্মসুচী দেয়ার হুশিয়ারী উচ্চারণ করেন।

সাংবাদিক এসএম নাসির উদ্দীন বাবলুর সভাপতিত্বে ও জাবের বিন রহমান আরজুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক আবিদুর রহমান বাবুল, মুহাম্মদ লেয়াকত আলী, মো. জামাল উদ্দীন, জামায়াত নেতা জমির আদনান, বিএনপি নেতা মোহাম্মদ শাহজাহান, ইসলামী ফ্রন্ট নেতা মো. কলিম উদ্দীন, ব্যবসায়ী নেতা মো. নাজিম উদ্দীন, মহিম বাদশা, আনোয়ার হোসেন প্রমুখ। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিনল্যান্ডে সামরিক শক্তি বাড়াচ্ছে ইউরোপ, ‘গোল্ডেন ডোমের’ পরিকল্পনা ট্রাম্পের

কোনো দলের সহযোগিতায় জনপ্রতিনিধি হতে চাইনা-নুর

পে স্কেল নিয়ে কমিশনের নতুন সিদ্ধান্ত

ধুনটে পিস্তল ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ২

লালমোহনে স্ত্রীকে বালিশ চাপায় হত্যা, স্বামী আটক

দেবিদ্বারে রুবেল হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

এবার গুলি লক্ষ্যভ্রষ্ট হবে না : ট্রাম্পকে হুমকি ইরানের

ধুনটে ঘোড়দৌড় প্রতিয়োগিতায় সোনার বাংলা চ্যাম্পিয়ন

বিজয়নগরে ডাকাতের হাতে আহত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুইজন কনস্টেবল

গোপালগঞ্জে শতভাগ নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা হবে

১০

নির্বাচনে উপকূলীয় ১৯ জেলায় পাঁচ হাজার নৌ সদস্য মোতায়েন থাকবে: নৌ প্রধান

১১

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হচ্ছে বিপিএল

১২

খুলনায় নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

দেবিদ্বারে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই’৫০ লাখ ক্ষতিগ্রস্ত দাবি পরিবারের

১৪

বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতন্ত্রের রূপকার: শেখ মো. আব্দুল্লাহ

১৫

বদলির পরও চুপিসারে পছন্দের ব্যক্তিদের প্রণোদনা, কাগজে ৫ হাজার হাতে ৪ হাজার

১৬

ধুনটে বাড়িতে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা

১৭

নাগেশ্বরীতে শীতার্তদের মাঝে নাগরিক সামাজিক উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

১৮

গণভোট নিয়ে প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা

১৯

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

২০