bhorerdarpan
২০ এপ্রিল ২০২০, ৬:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধামইরহাটে নিজের সম্মানী ভাতার অর্থ তুলে দিলেন মুক্তিযোদ্ধা 

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি : করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সরকার, এনজিও, বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। সবাই দিচ্ছেন চাল-ডাল, আলু, তেল-সাবান। কিন্তু এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ধামইরহাটের বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন সিদ্দিকী। নিজের সম্মানীর অর্থ বিতরণ করেছেন দরিদ্র মানুষের মাঝে। জানা গেছে, সোমবার সকাল ৯ টায় জেনান চাউল কল’র চাতালে সামাজিক দুরত্ব বজায় রেখে উপজেলা চকযদু গ্রামের মৃত দইমুদ্দিন সরকারের ছেলে বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন সিদ্দিকী নিজের মুক্তিযোদ্ধা সম্মানী ভাতার অর্থ সাধারণ অসহায় মানুষের মাঝে বিতরণ করেন। এ সময় তিনি ৭নং ওয়ার্ডের ১শ জন দরিদ্র ও অসহায় মানুষের প্রত্যেককে ১৫০ টাকা করে ১ মাসের সম্মানী ভাতার সকল অর্থ বিতরণ করেন।
অর্থ বিতরণকালে ধামইরহাট পৌরসভার কাউন্সিলর আব্দুল হাকিম, চালকল মালিক সমিতির সাধারণ সম্পাদক ও অবসর সেনা সদস্য সংস্থার সভাপতি আ. হাকিম মন্ডল, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শামীম হোসেন, ওয়ার্ড আ’লীগ নেতা আজিজুল ইসলাম বাবু, সিনিয়র সাংবাদিক ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি এম এ মালেক প্রমুখ উপস্থিত ছিলেন। 
বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন সিদ্দিকী বলেন, অনেকে খাদ্য সামগ্রী টুকটাক পাচ্ছে, কিন্তু তাদের নগদ অর্থেরও প্রয়োজন হতে পারে, সে বিষয়টি চিন্তা করে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা, আমি সমাজে আরও যারা বিত্তশালী আছেন, তাদের আহবান জানাবো তারা যেন যার যার সাধ্যমত দেশের এই ক্রান্তিকালে কর্মহীন ও অসহায়দের পাশে দাঁড়ায়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী

খুলনায় গতবারের চেয়ে এবার এসএসসি ও সমমানের পরীক্ষার্থী কম

সরিষাবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজ সমতায় ফিরলো টাইগাররা

১৯ দিনেই রেমিট্যান্স ছাড়ালো ২ বিলিয়ন ডলার

শ্রীপুরে হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন

বাঞ্ছারামপুরে টুইন পিট ল্যাট্রিন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ২ বছরেও কাজ শেষ হয়নি

সংরক্ষিত আসনে মাদারীপুরে হেলেন জেরিন খান মনোনয়ন পাওয়ায় আনন্দ মিছিল

নরসিংদীতে ধর্ষকদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

পটুয়াখালীতে হাম-রুবেলার টিকাদান কার্যক্রমের উদ্বোধন

১০

সমন্বয়হীনতা ও অনিয়মের অভিযোগ ভেঙ্গেছে ফসল রক্ষা বাঁধ

১১

খুলনায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন

১২

দেওয়ানগঞ্জে অসামাজিক কার্যকলাপ রোধে অভিযান: আটক ২

১৩

“বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ” শীর্ষক কর্মশালা আয়োজন করল এমটিবি

১৪

শ্রীপুরে জেলাশ্রমিকদল নেতার বিরুদ্ধে অপ-প্রচার, থানায় জিডি

১৫

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্সে ‘Meet the Leaders’ অনুষ্ঠিত

১৬

হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি তালহা, সাধারণ সম্পাদক রাফিউল

১৭

গোবিপ্রবি’তে গবেষণা সংকলন-২০২৬’র মোড়ক উন্মোচন

১৮

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নিলেন হাসান ও রশিদ

১৯

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু

২০