Online Desk
২৮ জানুয়ারী ২০২৬, ৮:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধামরাইয়ে চুরির ঘটনা প্রতিবাদ করায় তিন জনকে কুপিয়ে জখম

ধামরাইয়ে চুরির ঘটনা প্রতিবাদ করায় তিন জনকে কুপিয়ে জখম

সাভার (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে ইউপি সদস্যের ছেলের চুরির ঘটনার বিচার করায় তিনজনকে কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে মুক্তিবুর রহমান মুক্তি নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী কায়কোবাদের মা আকলিমা আক্তার বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এঘটনা ঘটেছে উপজেলার ধামরাই ইউনিয়নের হাজিপুর পশ্চিম পাড়া এলাকায়। আহতরা হলেন- আল আমিন (৩০), সোহরাব (৩৫) ও কায়কোবাদ (২৮)।
এলাকাবাসী জানায়, ধামরাই ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য মুক্তিবুর রহমান মুক্তির ছেলে পাচু মিয়া ভুক্তভোগী আকলিমা আক্তারের বাড়ি থেকে দুটি

হাঁস চুরি করে বিক্রি করে। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয় লোকজন মুক্তি মেম্বারের ছেলে পাচু মিয়ার বিচার করে ১০ হাজার টাকা জরিমানা করেন। পাচু মিয়ার বিরুদ্ধে এলাকায় চুরিসহ নানা ধরনের অপরাধের সাথে জড়িত। বাবা ইউপি সদস্য থাকায় অনেকেই তার বিরুদ্ধে কথা বলার সাহস পায় না।

বিচার করার ঘটনায় ক্ষিপ্ত হয়ে রাত সাড়ে আটটার দিকে ইউপি সদস্য মুক্তিবুর রহমান ও ছেলে পাচু মিয়া সন্ত্রাসী’ বাহিনী দিয়ে আকলিমা আক্তারের বাড়িতে হামলা করে। বিষয়টি আকলিমা আক্তার তার ভাই আল আমিন, দেবর সোহরাব ও ছেলে কায়কোবাদ কে জানালে তারা বাড়ির দিকে আসার পথে মুক্তিবুর রহমানের সন্ত্রাসী বাহিনী তাদের ওপর হামলা চালায়। তাদের অবস্থা আশঙ্কা জনক।

এ বিষয়ে মুক্তিবুর মেম্বারকে তার মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেন নি।

ভুক্তভোগী আকলিমা আক্তার বলেন, পূর্ব শত্রুতার কারণে সব সময় মুক্তিবুর মেম্বার আমাদের উপর নির্যাতন করে যাচ্ছেন। রাতে আমার বাড়িতে অস্ত্র নিয়ে মুক্তিবুর মেম্বার বাড়ির গেট কুপিয়েছে। বাড়িতে আসার পথে রাস্তায় আমার ছেলে ভাই ও দেবরকে কুপিয়েছে। তারা এখন সাভার এনাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। কায়কোবাদের মাথায় একাধিক কুপ দেওয়ায় মাথার খুলি ভিতরে চলে গেছে। এদিকে উল্টো ভুক্তভোগীদের নামে ধামরাই থানায় মামলা দায়ের করেছেন বলে অভিযোগ উঠেছে ওই ইউপি সদস্যর বিরুদ্ধে।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, উভয় পক্ষই অভিযোগ করেছেন। তদন্ত করা হয়েছে। উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে অতিদ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে আমান উল্লাহ আমানে পক্ষে ভোট চাইলেন আইনজীবিরা

অর্ধশতাব্দীর পুরনো শ্রীপুর সরকারি কলেজে চালু নেই ছাত্রাবাস

ভোলায় নৌবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্রসহ দুই দুর্ধর্ষ ডাকাত আটক

‘ভারতের দাদাগিরি বাংলাদেশে আর হতে দেবো না’ মাওলানা মো. শাহজাহান

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌথ বাহিনীর অভিযানে ৪২ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

সরিষাবাড়ীতে জামায়াতের প্রতিবাদ বিক্ষোভ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত ১

বোয়ালখালীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সাথে বিভাগীয় কমিশনারের মতবিনিময়

কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

১০

নিজস্ব কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি

১১

মুন্সীগঞ্জ-১ আসনে চাঁদামুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী ফখরুদ্দিন রাজির

১২

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ ঘর ছেড়ে পালায় আর আ.লীগ এলে বিএনপি পালায়- চরমোনাই পীর

১৩

ধুনটে ব্যাটমিন্টন টুর্নামেন্টে প্রানন বগুড়া চ্যাম্পিয়ন

১৪

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

১৫

ভোটার সহায়তায় নতুন উদ্যোগ, ৪ পদ্ধতিতে কেন্দ্র ও নম্বর জানার সুযোগ

১৬

মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষকের মৎস্য ঘেরের জোরপূর্বক মাছ লুটের অভিযোগ

১৭

ধুনটে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসভা

১৮

সারাদেশে নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ

১৯

এমিরেটসের উদ্যোগে অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেইনসে বিশ্বের প্রথম ‘রিটজ-কার্লটন লজ’

২০