Online Desk
১ মার্চ ২০২৬, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে ইয়াবাসহ বিস্ফোরক মামলায় আসামি গ্রেফতার

ধুনটে ইয়াবা সহ বিস্ফোরক মামলায় আসামি গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে বিস্ফোরক আইনের একাধিক মামলার পলাতক আসামি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের কর্মী ইমা করিম (৪৮) ও তার সহযোগী শাকিলকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

এ ঘটনায় রোববার সকালে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর দুপুরের দিকে থানা থেকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আওয়ামী লীগ কর্মী ইমা করিম উপজেলার পারলক্ষীপুর গ্রামের আশরাফ আলীর ছেলে ও শাকিল চিকাশি গ্রামের সুরুতজামানের ছেলে। আওয়ামী লীগ কর্মী ইমা করিমের বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্টের পর বিএনপির দায়েরকৃত বিস্ফোরক আইনে বগুড়া, শেরপুর ও ধুনট থানায় একাধিক মামলা দায়ের হয়েছে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ কর্মী ইমা করিম এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সে বিভিন্ন এলাকার পথে প্রান্তরে ঘুরে ঘুরে কৌশলে মাদকসেবীদের কাছে মাদক দ্রব্য বিক্রি করে আসছে। অনেক সময় মোবাইল ফোনে যোগাযোগ করে সেবনকারীদের কাছে মাদক দ্রব্য পৌছে দেয়। তারই ধারাবাহিকতায় শনিবার রাতে ইমা করিম তার সহযোগী শাকিলকে সঙ্গে নিয়ে নিমগাছি ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের কাঁচা রাস্তায় দাড়িয়ে ইয়াবা ট্যাবলেট বিক্রকালে পুলিশ তাদের গ্রেফতার করে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, মাদক বিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ইয়াবা ট্যাবলেট সহ ২ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া এই অভিযান অব্যাহত রাখা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্র্যাক ব্যাংক বিক্রয় বিভাগের নারী কর্মীরা কেন সার্থক?

জিয়া সামাজিক সাংস্কৃতিক ফোরান -জিসাফ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোপালগঞ্জের দুর্যোগ ও ভূমিকম্প মোকাবেলায় সচেতনতা মহড়া অনুষ্ঠিত

খুলনায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ভূমিকম্প ও অগ্নি নির্বাপক মহড়ার মধ্য দিয়ে পলাশে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

বাঞ্ছারামপুরে ৭৯ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ

সিংড়ার শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে সকলের সহযোগিতা কামনা করছি -এমপি আনু

রায়গঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান, ছয় ইটভাটায় সাড়ে ১৯ লাখ টাকা জরিমানা

দিনাজপুরে জিয়া হার্ট ফাউন্ডেশনের সংবর্ধনা অনুষ্ঠানে হুইপ আখতারুজ্জামান মিয়া

ধুনটে নারী সহ ২ মাদকসেবীর কারাদণ্ড

১০

শ্রীপুরে নেশার টাকা না পেয়ে বাবাকে বেঁধে নির্যাতন, ছেলের ২ মাসের কারাদণ্ড

১১

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে লালমোহনে র‌্যালি ও আলোচনা সভা

১২

সুন্দরবনের অজগরের পেটে কৃষকের আস্ত ছাগল!

১৩

পটুয়াখালীতে নানা আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন

১৪

যাত্রাশিল্প উন্নয়ন নীতিমালা কমিটিতে প্রতিনিধিত্বমূলক কাঠামো পুনর্গঠন ও নবগঠিত কমিটি বাতিলের দাবি

১৫

শ্রীপুরে পোশাক শ্রমিক ছুরিকাঘাতে হত্যা, দ্বিতীয় স্বামী, স্ত্রী ও মেয়ে গ্রেফতার

১৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

১৭

মিসাইল হামলায় নিহত বাচ্চুর পরিবারের পাশে এমপি জালাল

১৮

কাহালুতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

১৯

কাহালুতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

২০