প্রতিনিধি ৭ জুলাই ২০২০ , ৮:২৩:০৮ প্রিন্ট সংস্করণ
ধুনট (বগুড়া) প্রতিনিধি: মুজিববর্ষ উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার ধুনট উপজেলা কৃষক লীগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে ধুনট মহিলা কলেজ প্রাঙ্গনে বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমির চন্দ্র ও সাধারণ সম্পাদক এড. উম্মে কুলছুম স্মৃতি এমপি’র নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা কৃষক লীগের সভাপতি আলমগীর বাদশা। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মুঞ্জুরুল হক মঞ্জু, সহসভাপতি আবু বক্কর সিদ্দিক রাজা, সদস্য ইদ্রি আলী। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা কৃষকলীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক সাচ্চু মল্লিক, পৌর কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ পাখী, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, কৃষকলীগ নেতা হাবিবুর রহমান, জয়নাল আবেদীন ও সোহেল রানা প্রমুখ।











