
ধুনট(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে আলম হাসানকে আহ্বায়ক ও মিশুক বাবু সম্রাটকে সদস্য সচিব করে উপজেলা ছাত্রদলের ৯১ সদস্য এবং আবু কাউসার মিনুকে আহ্বায়ক ও শেখ মো. জাকারিয়াকে সদস্য সচিব করে পৌর ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট্য নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার সকাল ১১টায় জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।
উপজেলা কমিটিতে আশিকুল কবির তালুকদার স্বরণকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জিন্নাহুর রহমান রাকিব, রবিউল ইসলাম রতন ও আল- মামুনকে যুগ্ম আহ্বায়ক এবং পৌর কমিটিতে শাহাদৎ হোসনকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আমিনুল ইসলাম মিশনকে যুগ্ম আহ্বায়ক করে ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটির দায়িত্ব প্রাপ্ত নেতৃবৃন্দকে আগামী ১৫ দিনের মধ্যে সকল উইনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন করা নির্দেশ প্রদার করা হয়।