Online Desk
৪ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে ছেলের নির্যাতনে বাড়িছাড়া বাবা-মা

ধুনটে ছেলের নির্যাতনে বাড়িছাড়া বাবা-মা

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে বৃদ্ধ মা-বাবার কাছ থেকে কৌশলে সব সম্পত্তি লিখে নিয়ে নির্যাতন চালিয়ে বাড়িছাড়া করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মঙ্গলবার নির্যাতনের শিকার বৃদ্ধ ছবুর আকন্দ (৬৫) বাদি হয়ে তার ছেলে আব্দুল হামিদ ও পুত্রবধূ ময়না খাতুনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। এ ঘটনাটি ঘটেছে উপজেলার মথুরাপুর ইউনিয়নের গোপালপুর খাদুলী গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, সবুর আকন্দ দরিদ্র মানুষ। তার দুই ছেলে ও তিন কন্যা সন্তান। তিন মেয়েকে অনেক আগেই বিয়ে দিয়েছেন। আর দুই ছেলের সঙ্গে গ্রামের বাড়িতে বসবাস করতেন। এক সময় কৃষি মজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেছেন। বয়সের ভারে শারীরিকভাবে অক্ষম হয়ে যাওয়ায় কাজকর্ম করতে পারেন না। তার বসতবাড়ি সহ মোট ৫০ শতাংশ জমি ছিল। সেখানে তিনি বসবাস করতেন। তার বড় ছেলে আব্দুল হামিদ প্রায় ৮ বছর আগে কৌশলে পুরো ৫০ শতাংশ জমি লিখে নিয়েছেন। তারপর থেকে বাড়িছাড়া করার কৌশল অবলম্বন করতে থাকেন।

এলাকাবাসী জানান, সবুর আকন্দ বয়সের ভারে অনেকটাই ন্যুব্জ। আয়রোজগার করার মতো অবস্থা তার নেই। মানুষের কাছ থেকে চেয়েচিন্তে দিন চলে তার। আব্দুল হামিদ তার মাবাবাকে ভরণপোষণ দেন না। কৌশলে সব জমি লিখে নিয়ে বাড়িছাড়া করতে স্ত্রীকে সঙ্গে নিয়ে মা-বাবার ওপর অমানুষিক নির্যাতন চালান। ছেলের নির্যাতন সইতে না পেয়ে সবুর আকন্দ তার স্ত্রী আয়েশা খাতুনকে (৬২) সঙ্গে নিয়ে ৫ দিন ধরে বাড়ি ছেড়ে পার্শ্ববতি নিশ্চিন্তপুর গ্রামে ছোট মেয়ের বাড়িতে অবস্থান করছেন।

সবুর আকন্দ বলেন, এই সন্তানদের মানুষ করতে কতই না কষ্ট করেছি। নিজে না খেয়ে সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছি। লালন-পালন করে বড় করেছি। কিন্তু দুর্ভাগ্য, আজ সেই সন্তান একবারও জিজ্ঞেস করে না, কেমন আছি। তারা রান্না করে খায়, কখনো জিজ্ঞেস পর্যন্ত করে না, আমরা খেয়েছি কি না। তার চেয়ে বড় কথা, সেই সন্তান এখন মারধর করে। আমার কষ্টের টাকায় কেনা জমি লিখে নিয়েছে। এখন বাড়িতেও থাকতে দেবে না। তাই স্ত্রীকে নিয়ে মেয়ের বাড়িতে আছি। কী লাভ সন্তানদের মানুষ করে। বুড়ো বয়সে সন্তানের হাতে মার খেতে হয়। এ কথা বলে তিনি কান্নায় ভেঙে পড়েন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য একজন কর্মকর্তাকে (এসআই) দায়িত্ব দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাহালুতে মার্চ ফর দাঁড়িপাল্লা ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

নিজস্ব কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি

মুন্সীগঞ্জ-১ আসনে চাঁদামুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী ফখরুদ্দিন রাজির

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ ঘর ছেড়ে পালায় আর আ.লীগ এলে বিএনপি পালায়- চরমোনাই পীর

ধুনটে ব্যাটমিন্টন টুর্নামেন্টে প্রানন বগুড়া চ্যাম্পিয়ন

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

ভোটার সহায়তায় নতুন উদ্যোগ, ৪ পদ্ধতিতে কেন্দ্র ও নম্বর জানার সুযোগ

মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষকের মৎস্য ঘেরের জোরপূর্বক মাছ লুটের অভিযোগ

ধুনটে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসভা

১০

সারাদেশে নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ

১১

এমিরেটসের উদ্যোগে অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেইনসে বিশ্বের প্রথম ‘রিটজ-কার্লটন লজ’

১২

সুবিধাবাদী রাজনীতির বাইরে মোমবাতি প্রতীকই নিরাপত্তার বার্তা : ইসলামী ফ্রন্ট মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ

১৩

বাগেরহাটে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন ডাকসু ভিপি

১৪

নাশকতার আশঙ্কায় বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ১

১৫

সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের পুলিশ সদস্যদের বিচার দাবি

১৬

বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করছে যুক্তরাজ্য

১৭

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেসসচিব

১৮

এবারের জাতীয় সংসদ নির্বাচন দেশ পুনর্গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : তারেক রহমান

১৯

বকশীগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতা-কর্মী

২০