
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা জামায়াতের আয়োজনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৫-আসনে (ধুনট-শেরপুর) নির্বাচনী এলাকায় জামায়েতের দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী জনসভা ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টায় ধুনট কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ জনসভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা জামায়াতের আমীর সহকারি অধ্যাপক আমিনুল ইসলামের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দাড়িপাল্লা প্রতিকের মনোনীত প্রার্থী আলহাজ্ব মাওলানা দবিবুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মানসুরুর রহমান।
ধুনট উপজেলা জামায়াতের সেক্রেটারী প্রভাষক আব্দুল কারিমের সঞ্চালনায় জনসভায় আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের (পূর্ব) অঞ্চলের সভাপতি জোবায়ের আহম্মেদ নাহিদ, সাধারণ সম্পাদক শাহরিয়ার হাসান বিপ্লব, এসসিপি বগুড়া জেলা শাখার যুগ্ম সদস্য সচিব খোকন মাহমুদ, ধুনট উপজেলা জামায়াতের সাবেক আমীর রেজাউল করিম বাচ্চু, উপজেলা জামায়াতের নায়েবে আমীর রফিকুল ইসলাম দুলাল, সহ সেক্রেটারী ফিরোজ আহম্মেদ, আব্দুল ওহাব, জেলা জামায়াতে কর্ম পরিষদের সদস্য আব্দুল্লাহিল বাকী, উপজেলা জামায়াতে কর্ম পরিষদের সদস্য খলিলুর রহমান, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সজিব আহম্মেদ, সাধারণ সম্পাদক আহসান হাবিব, এসসিপি নেতা নাঈমুল ইসলাম ও রাশেদ সাদাত।