
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে বিএনপির মনোনিত প্রার্থী গোলাম মোঃ সিরাজের ধানের শীষ প্রতিকের বিজয়ের লক্ষ্যে পৌরসভার ৩নং ওযার্ড বিএনপি’র আয়োজনে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত ৭টায় ধুনট প্যারামাউন্ট কিন্টারগার্ডেন স্কুল মাঠে এ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়।
৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি নিয়ামুল আলম তালুকদারের সভাপতিত্বে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানী।
৩নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুস সালামের সঞ্চালনায় নির্বাচনী জনসভায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, বিএনপি নেতা জিএম স¤্রাট, মইনুল হাসান ডুপলে, সাইদুল ইসলাম মিঠু, মাহফুজার রহমান শাহ আলী, জহুরুল ইসলাম, ওসমান গণি, রমজান আলী, ইসা খান, শামীম হোসেন, জাহিদ খান, নিলয় কুমার সরকার, নারী উদ্যোক্তা সামছুন্নাহার শান্তী, পৌর যুবদলের আহŸায়ক আবু তালহা শামীম খান, যুবদল নেতা আশিক খান, লিখন মাহমুদ, পৌর স্বেচ্ছাসেবক দল নেতা আরাফত রহমান জনি, রাজুু আহম্মেদ, মোশারফ হোসেন, আব্দুল মোমিন, কৃষক দল নেতা শামীম আহম্মেদ, মোহাব্বত আলী, পৌর শ্রমিকদল নেতা রুহুল আমীন, মৎস্যজীবীদল নেতা আব্দুস সবুর রনজু, নুর আলম, ছাত্রদল নেতা আলম হাসান, মিশুক বাবু স¤্রাট, শাহাদত হোসেন ও মিলন মিয়া।