
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলা চৌকিবাড়ি ইউনিয়নের ৭ ও ৮নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতিকের প্রার্থী গোলাম মো. সিরাজকে বিজয়ের লক্ষ্যে মিছিল এবং নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় চৌকিবাড়ি ইউনিয়নের মগর আলী বাসস্ট্যান্ডে মিছিল শেষে জনসভা অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা আলহাজ্ব মজনু আলমের সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি মনোনীত প্রার্থী গোলাম মোঃ সিরাজ। জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানী, সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ।
চৌকিবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপি নেতা ফিরোজ আহম্মেদ ও চৌকিবাড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মিল্টনের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি বাবলু শেখ, বিএনপি নেতা মকবুল হোসেন, মোজাফ্ফর হোসেন, শফি, আব্দুস সালাম, আব্দুল করিম, যুবদল নেতা সুমন খন্দকার ও জুয়েল রানা।