
নিয়োগবিধি বাস্তবায়নের দাবিতে সারা দেশের ন্যায় বগুড়ার ধুনটে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কর্মরত কর্মীরা কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার সকাল থেকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পরিবার কল্যাণ সহকারী, পরিবার পরিকল্পনা পরিদর্শক ও পরিবার কল্যাণ পরিদর্শিকারা এ কর্মসূচি পালন করেন। এ সময় পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনের ঘোষণা দিয়েছেন তারা।
এই কর্মসূচিতে বক্তব্য রাখেন, এফপিআই শহিদুল ইসলাম, বিদ্যুৎ হোসেন, মিজানুর রহমান, সোহেল আহম্মেদ, আব্দুল হাকিম, এফডাবলুএ লতিফা আক্তার, আরহানা মোস্তারী, মফিদা আক্তার ও ফাতেমা খাতুন।