
বগুড়ার ধুনট উপজেলায় বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধের জের ধরে মারপিটের ঘটনা স্বামী ও স্ত্রী সহ উভায় পক্ষের ৬ জন আহত হয়েছে।
আহতরা হলেন, উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের চরনাটাবাড়ি গ্রামের বারিক মন্ডল (৫৫) ও তার স্ত্রী বিনা খাতুন (৫০) ও ছেলে ইসরাফিল (২৫) ও প্রতিপক্ষের মোজাম্মেল হক মন্ডল (৬২), তার ছেলে ইমরান হোসেন (৬২) ও বোন পিয়ারা বেগম (৫৫)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় উভায় পক্ষ রোববার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার চরনাটাবাড়ি গ্রামের মোজাম্মেল হক মন্ডলের সঙ্গে প্রতিবেশী বারিক মন্ডলের বসতবাড়ির জায়গা নিয়ে বিরোধ রয়েছে। বিরোধকে কেন্দ্র করে রোববার সকাল ১০টার দিকে উভায় পক্ষ বাড়ির জায়গা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারপিটের ঘটনা ঘটে। মারপিটের ঘটনায় উভায় পক্ষের ৬জন আহত হয়ে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছে।
ধুনট থানার এসআই বেলাল হোসেন বলেন, উভয় পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ বিষয়ে উর্দ্ধতন কর্মকর্তার সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।