
বিএনপি’র চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বগুড়ার ধুনট উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ যহর ধুনট কেন্দ্রীয় জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন ধুনট কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম মাওলানা আরিফুল্লাহ।
দোয়ার অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, সিনিয়র সহ সভাপতি ছানোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মুনজিল হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, মুনজিল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান, বিএনপি নেতা আকতার আলম সেলিম, মোশারফ হোসেন, আইয়ুব আলী, ওসমান গণি, যুবদল নেতা মোহাম্মদ আলী জন, শাহিনুর রহমান টগর, জাহাঙ্গীর আলম লিটন, সাইদুজ্জামান নোমান, বিপুল হাসান, আব্দুল হান্নান, স্বেচ্ছাসেবক দল নেতা এসএম রানা, রজিব উদ্দিন, ছাত্রদল নেতা আসাদুল ইসলাম আসাদ, আলম হাসান, জিন্নাহুর রহমান রাকিব, শাহাদত হোসেন, শ্রমিকদল নেতা বনি আমিন, দুলাল শেখ, আব্দুল মজিদ, তাঁতীদল নেতা আমিনুল ইসলাম পাঠান, আব্দুল আলিম ও মৎস্যজীবীদল নেতা নুর আলম প্রমুখ।