
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট উপজেলার সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে ধানের শীষ মার্কাকে বিজয়ের লক্ষ্যে নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় সদর ইউনিয়নের হুকুমআলী বাসস্ট্যান্ড এলকায়া এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি কবির হোসেন তালুকদারের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি এবং ধুনট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব একেএম তৌহিদুল আলম মামুন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আসিফ সিরাজ রব্বানী ,সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস।
সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওসমান গণি ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাকের সঞ্চালানয় কর্মীসভায় আরো বক্তব্য রাখেন ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, মুনজিল হোসেন, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, জেলা জিয়া পরিষদের সহসভাপতি হায়দার আলী হিন্দোল বিএনপি নেতা আমিনুল ইসলাম, আব্দুল হাকিম, আব্দুল আলিম মিঠু, আব্দুল কালাম আজাদ, মহসীন আলী, মহিলাদর নেত্রী শারমিন সুলতানা দিপ্তী, ফেরদৌসি আকতার, যুবদল নেত আবু তালহা শামীম খান, সাইদুজ্জামান নোমান ও ছাত্রদল নেতা জিন্নাহুর রহমান রাকিব।