Ibrahim Atiullah Anik
৩০ ডিসেম্বর ২০২৫, ৭:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে যুবলীগ নেতা ও ছাত্রলীগ কর্মী গ্রেফতার

ধুনটে যুবলীগ নেতা ও ছাত্রলীগ কর্মী গ্রেফতার

বগুড়ার ধুনটে আওয়ামী লীগের মশাল মিছিল থেকে ছাত্রদল ও যুবদল নেতাকর্মীদের ওপর ককটেল হামলার অভিযোগে করা পৃথক ২টি মামলায় যুবলীগ নেতা ও ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার রঘুনাথপুর গ্রামের সিহাব উদ্দিন প্রামানিকের ছেলে ভান্ডারবাড়ি ইউনিয়ন যুবলীগের সদস্য হিরা বাবু (২৭) ও রামনগর গ্রামের মিলন মিয়ার ছেলে ছাত্রলীগ কর্মী বিপুল হোসেন (২২)।

মঙ্গলবার দুপুর ১২টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরআগে সোমবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, আওয়ামী লীগের নেতাকর্মীরা ৩০ নভেম্বর রাত প্রায় ২টায় ভুবনগাঁতী উত্তরপাড়ায় মশাল মিছিল থেকে ছাত্রদল নেতাকর্মীদের ওপর ককটেল হামলা চালায়। এ ঘটনায় ১০ ডিসেম্বর গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদি হয়ে ৩৫ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাত ৬০-৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে বিপুলকে গ্রেফতার করা হয়।

অপরদিকে ১৭ ফ্রেব্রুয়ারী সন্ধ্যায় শহরে আওয়ামী লীগের মশাল মিছিল থেকে যুবদল নেতার ওপর ককটেল হামলা চালায়। এ ঘটনায় ১৯ ফেব্রুয়ারী ধুনট পৌরসভার ২নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রিপন সেখ বাদি হয়ে ৯৬ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এই মামলায় অজ্ঞাত আসামি হিসেবে হিরাকে গ্রেফতার করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ সব মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে ১১ কেজি গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কাকে আহ্বায়ক করে মোল্লাহাট উপজেলা মহিলা দলের কমিটি ঘোষণা

আধুনিক অবকাঠামো নির্মাণে র‍্যাপিড হার্ডেনিং সিমেন্টের গুরুত্ব ও ক্রমবর্ধমান জনপ্রিয়তা

রাঙ্গামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গুনিয়ায় আচরণবিধি মানছেনা শীর্ষ দু’দলের প্রার্থী

দেশ গড়ার পরিকল্পনা ধুনটে বিএনপি’র প্রশিক্ষণ কর্মশালা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

মির্জাপুর সরকারি এস.কে পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠান

খুলনায় ৫৪তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

বাংলাদেশের জনগণ ‘হ্যা’এর পক্ষেই চূড়ান্ত রায় দেবে – আখতার হোসেন

১০

কিশোরগঞ্জ-১ আসনে ইসলামী সমাঝোতার প্রার্থী খেলাফত মজলিসের আহমদ আলী কাসেমী

১১

সিরাজদিখানে জীর্ণ স্কুলভবনে সন্তানদের পাঠিয়ে আতঙ্কে থাকেন অভিভাবকরা

১২

সিরাজদিখানে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

১৩

বান্দরবানে ১৪ ঘন্টায়ও কমেনি সিএনজি ফিলিং স্টেশনের গাড়ির লাইন

১৪

ডিজিটাল সিকিউরিটির নামে আর কোনো সাংবাদিককে জেলে দেওয়া হবে না – খুলনা জেলা প্রশাসক

১৫

কাহালুর বীরকেদার ইউনিয়ন জাপার সভাপতি সম্পাদক সহ কয়েকজন বিএনপিতে যোগদান

১৬

আড়াইহাজারে বিদ্যুৎকর্মীদের ওপর হামলার ঘটনায় এক আসামি গ্রেপ্তার

১৭

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়ন বৈধ ঘোষণা

১৮

ধুনটে রাস্তার আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

১৯

গোপালগঞ্জ উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২০