Online Desk
১ ফেব্রুয়ারী ২০২৬, ৮:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে রাস্তায় টাকা খোয়ালেন অফিস সহকারী

ধুনটে রাস্তায় টাকা খোয়ালেন অফিস সহকারী

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে সোনালী ব্যাংক থেকে ৯০ হাজার টাকা উত্তোলন করে ডাচ্ বাংলা ব্যাকের সামনের রাস্তায় সবগুলো টাকা খোয়ালেন সেতু পারভীন (২৬) নামে এক অফিস সহকারী। টাকা হারিয়ে তিনি দিশেহারা হয়ে পড়েছেন।

রোববার দুপুর ১২টার দিকে শহরের ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকের সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। সেতু পারভীন উপজেলার মুলতানি পারভীন শাহজাহান তালুকদার উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী এবং ধেরুয়াহাটি গ্রামের মামুন আহম্মেদের স্ত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, সেতু পারভীন রোববার ১২টার দিকে সোনালী ব্যাংক ধুনট শাখা থেকে কনজুমার ঋণের ৯০ হাজার টাকা উত্তোলনের পর নিজের ভ্যানিটি ব্যাগে সংরক্ষন করেন। এ সময় তার এক নারী সহকর্মী সঙ্গে ছিলেন।

সোনালী ব্যংকের ভেতর থেকে সহকর্মীর সঙ্গে বের হয়ে শহরের ডাচ বাংলা ব্যাংকের (বুথ) সামনের রাস্তার ফুটপাত থেকে পেয়ারা কেনেন। এরপর ব্যাগ থেকে টাকা বের করার সময় ব্যাগের চেইন খোলা দেখেন। তখন ব্যাগের ভেতর হাত দিয়ে দেখেন ঋণের ৯০ হাজার টাকা কে বা কারা কৌশলে তুলে নিয়েছে। এ ঘটনাটি তাৎক্ষনিক ভাবে থানার ওসিকে অবগত করা হয়।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যবেক্ষন করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে অপরাধীকে সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র প্রার্থী কাজী শিপন

ইরানে ২১০৮ ব্যক্তির দণ্ড মওকুফ খামেনির, তালিকায় নেই বিক্ষোভকারীরা

বর্জ্য ব্যবস্থাপনায় এমিরেটস ফ্লাইট ক্যাটারিং -এ বায়োডাইজেস্টার স্থাপন

নতুন সরকার আসা পর্যন্ত দায়িত্বে থাকবো: ঢাবি উপাচার্য

কটিয়াদীতে বিএনপির নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত

লালপুরে নাটোর-১ আসনে কলস প্রতীকের নির্বাচনী সভা

উলিপুরে বৈদ্যুতিক শর্টসার্কিটের আগুনে নিঃস্ব এক বিধবা মহিলা

সাংবাদিক গুলজার হোসেন গুরুতর অসুস্থ উন্নত চিকিৎসার জন্য দোয়া প্রার্থনা

বাগেরহাটে পুরোনো শীত কাপড় মার্কেটে আগুন

ধুনটে ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

১০

আশুলিয়ায় যুবদলের উদ্যোগে উঠান বৈঠক

১১

নতুন মন্ত্রীদের জন্য প্রস্তুত ৫০ গাড়ি, সম্ভাব্য শপথ ১৭ ফেব্রুয়ারি

১২

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের চুক্তিতে চিন্তিত ভারতীয় পোশাক রপ্তানিকারকরা

১৩

জাতীয় ছাত্রশক্তি মিরসরাই উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠিত

১৪

বাঁশখালীতে র‍্যাবের অভিযানে রিভলভার, বন্দুক ও বিপুল গোলাবারুদ উদ্ধার

১৫

দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় ১৩তম বাংলাদেশ

১৬

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

১৭

লংগদুতে ওয়ামির মসজিদ মাদ্রাসার কমপ্লেক্সের শুভ উদ্বোধন

১৮

ভোটের জোয়ারে উত্তাল শেরপুর-২: জামায়াতের শেষ জনসভায় মানুষের ঢল

১৯

জনগণের ভোটে সরকার না হলে আইনের শাসন সম্ভব নয়: ভিপি আইনুল হক

২০