
ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে সরকারি রেশন কার্ড করে দেওয়ার কথা বলে ভুট্টাক্ষেতের ভেতর নিয়ে গৃহবধূকে (২৬) ধর্ষণের অভিযোগে টুটুল সরকার টিটু (৪৫) নামে এক চালকের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
সোমবার ভুক্তোভোগী ওই গৃহবধূ বাদি হয়ে টুটুল সরকারের বিরুদ্ধে ধুনট থানায় এ মামলা দায়ের করেন। টুটুল সরকার টিটু উপজেলার চিকাশি ইউনিয়নের সুলতানহাটা গ্রামের দুদু সরকারের ছেলে। সে পিকআপ গাড়ি চালক।
মামলা সূত্রে জানা যায়, টুটুল সরকার টিটুর প্রতিবেশী ওই গৃহবধূর ওপর দীর্ঘদিন ধরে কৃদৃষ্টি পড়ে। এ অবস্থায় গৃহবধূর ইজ্জত হরণের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করতে থাকে টিটু। এক পর্যায়ে সরকারি রেশন কার্ড করে দেওয়ার কথা বলে গৃহবধূর সঙ্গে টিটু সম্পর্ক তৈরী করে। অবশেষে ২৫ জানুয়ারী দুপুরে টিটু রেশন কার্ড করে দেওয়ার উদ্যেশে গৃহবধূকে কৌশলে উপজেলা পরিষদের নিয়ে আসে। দিনভর বিভিন্ন কৌশলে গৃহবধূকে অপেক্ষা করান টিটু।
কিন্তু রেশন কার্ডের অফিসার না থাকায় কাজ হলো না বলে টিটু ওই গৃহবধূকে স্বামীর বাড়িতে পৌছে দেওয়ার দায়িত্ব নেয়। এ অবস্থায় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির অদুরে সুলতানহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাশে ভুট্টাক্ষেতের ভেতর নিয়ে গৃহবধূকে ধর্ষণ করে টিটু।
মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই হারুনর রশিদ সরদার বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতার প্রমান পাওয়া গেছে। মামলার আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।