Online Desk
৩ মার্চ ২০২৬, ৬:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে শিক্ষা কর্মকর্তার বাসায় চুরি

ধুনটে শিক্ষা কর্মকর্তার বাসায় চুরি

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনট শহরের সরকারি খাদ্যগুদাম এলাকায় উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তার ভাড়া বাসা থেকে স্বর্ণালংকার ও টাকা চুরি হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টার মধ্যে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ধুনট শহরের খাদ্যগুদাম এলাকায় আবুল কালাম আজাদ নামে এক শিক্ষকের বাসার তৃতীয় তলায় ভাড়া থাকেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। অন্যান্য দিনের ন্যায় তিনি মঙ্গলবার সকাল ৯টার দিকে বাসা তালা দিয়ে কর্মস্থলে যান।

এ অবস্থায় দুপুর ১টার দিকে তিনি কর্মস্থল থেকে বাসায় ফিরে দেখেন তার ঘরের দরজা খোলা ও বাসার ভেতরের বিভিন্ন সামগ্রী এলোমেলো পড়ে আছে। এরপর খোঁজ করে দেখেন বাক্সের ভেতর থেকে আড়াই ভরি ওজনের স্বর্ণালংকার ও নগদ ৫ হাজার টাকা নিয়ে গেছে দূর্বৃত্ত। তবে ওই দূর্বৃত্ত নিজেকে শিক্ষা কর্মকর্তার আত্মীয় পরিচয় দিয়ে বাসার প্রধান গেট দিয়ে ঢুকে তিন তলায় ওঠে। এ ঘটনায় উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বাদি হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

ধুনট থানার এসআই মোস্তাফিজ আলম বলেন, অভিযোগ পেয়ে দ্রæত ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অপরাধীকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

মিরসরাইয়ে আন্তঃজেলা ছিনতাই চক্রের দুই সদস্য কে জনতার গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গোপালগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙ্গামাটির লংগদুতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

অসহায় শিক্ষার্থী সোহাগের ফরম পূরণে আর্থিক সহায়তা লংগদু জোনের

খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

আশুলিয়ায় বাড়িওয়ালাদের সাথে বিএনপি নেতাদের ইফতার পার্টি

জাতীয় স্মৃতিসৌধে নব-নির্বাচিত চীফ হুইপ ও হুইপদের শ্রদ্ধা নিবেদন

পটুয়াখালীতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আরও কর্মসংস্থান তৈরির প্রত্যাশা এমজিআই’র

১০

১৬ মার্চ দিনাজপুরে আসছেন প্রধানমন্ত্রী

১১

মাদারীপুরের ডাসারে বসতবাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ, আহত-৫

১২

শিরোপার লড়াইয়ে ভারতের বিপক্ষে বোলিংয়ে নিউজিল্যান্ড

১৩

ফুলবাড়ীতে দুইশত অবৈধ্যস্থাপনা গুড়িয়ে দিলো প্রশাসন

১৪

হাদি হত্যার প্রধান আসামি ভারতে গ্রেপ্তার

১৫

কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৬

নাগেশ্বরীতে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৭

বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৮

কৃষিকাজ আর মৎস্য আহরণ মেঘনার চরের জীবন ব্যবস্থা

১৯

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বেকারিকে জরিমানা

২০