Ibrahim Atiullah Anik
২০ ডিসেম্বর ২০২৫, ৬:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় বৃদ্ধ গ্রেফতার

ধুনটে শিশুকে ধর্ষণচেষ্টা মামলায় বৃদ্ধ গ্রেফতার

বগুড়ার ধুনটে পাকা টমেটো খাওয়ানোর কথা বলে ক্ষেতের ভেতর নিয়ে গিয়ে শিশুকে (৬) ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় ছাবেদ আলী শেখ (৬৬) নামে এক কৃষককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার দুপুর ১টায় ধুনট থানা থেকে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। ছাবেদ আলী উপজেলার চকমেহেদী গ্রামের নশু শেখের ছেলে। এরআগে শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার চকমেহেদী গ্রামের এক কৃষক ১৭ ডিসেম্বর সকাল ১০টায় বাড়ির পাশে মাঠের ভেতর কৃষি কাজ করছিলেন। এ সময় ভুক্তভোগী শিশুটি বাড়ি থেকে তার বাবার কাছে যেতে থাকে। ওই মাঠে আগে থেকে অবস্থান নেওয়া ছাবেদ আলী শিশুটিকে ফাঁকা মাঠের ভেতর পেয়ে আদর দিয়ে কাছে নেয়। তখন কৌশলে শিশুটিকে টমেটো খাওয়ার কথা বলে ক্ষেতের ভেতর নিয়ে গিয়ে ধর্ষণচেষ্টা করে। তখন শিশটির চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে পৌছলে ছাবেদ আলী অবস্থা বেগতিক ভেবে দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিনই শিশুটির বাবা বাদি হয়ে ছাবেদ আলীর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। পুলিশ তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় শুক্রবার বিকেলে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ধুনট থানার এসআই মোখলেছার রহমান বলেন, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আসামিকে কারাগারে পাঠানো হয়েছে। আদালতে ভিকটিমের জবানবন্দী রেকর্ড করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে সিসিটিভি স্থাপনে ৭১ কোটি ৯৮ লাখ টাকা বরাদ্দ

চিলাহাটিতে আহলুস সুফফা ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ

বোয়ালখালীর সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

বান্দরবান আসন হতে জামায়াতের মনোনয়ন প্রত্যাহার

সাভারে জুয়ারী সহ ৩ চাঁদাবাজ আটক

ভূরুঙ্গামারীতে স্পেস টু লিড এর প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

বাঁশখালী সংসদীয় আসনে জোট সমঝোতায় দুই প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

সরিষাবাড়ীতে ব্যবসায়ীকে মারধর: প্রতিবাদে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ

বাগেরহাটে ৬ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে খেলাফত মজলিস প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার

১০

বিএসআরএম কারখানার স্ক্রাপবাহী লরি আবারো কেড়ে নিলো প্রাণ: বয়লার বিস্ফোরণে আহত ৮জন

১১

গণভোটেও দেশের মানুষ সঠিক সিদ্ধান্ত নেবে: পররাষ্ট্র উপদেষ্টা

১২

জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে আলোচনা সভা ও দোয়া

১৩

কাজিপুরে কৃষি জমির টপ-সয়েল কাটায় জরিমানা

১৪

পিআরএফ নতুন কমিটি: কাওছার সভাপতি, ইউসুফ সাধারণ সম্পাদক, উমর ফারুক সাংগঠনিক সম্পাদক

১৫

ধুনটে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

১৬

গোপালগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন অনুষ্ঠিত

১৭

মানুষের কল্যাণে রাজনীতি করি : তারেক রহমান

১৮

ভূরুঙ্গামারীতে স্পেস টু লিড এর প্রকল্প অবহিত করণ সভা অনুষ্ঠিত

১৯

রিলিজ হলো র‌্যাপার নোমানের “পরিবর্তন চাই”

২০