Online Desk
২২ জানুয়ারী ২০২৬, ৯:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

ধুনটে সেচ যন্ত্রের পাইপ ভাংচুর, সেচ কাজ ব্যাহত

ধুনট (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে পূর্ব বিরোধের জের ধরে কৃষকের বিদ্যুৎ চালিত সেচযন্ত্রের পাইপ ভাংচুরের অভিযোগ উঠেছে ট্রলি চালক দুই ভাইয়ের বিরুদ্ধে। ফলে আবাদি জমিতে পানি সেচের কার্যক্রম ব্যাহত হওয়ায় ফসলের ক্ষতির উপক্রম হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার ক্ষতিগ্রস্থ কৃষক বাদি হয়ে ট্রলি চালক দুই ভাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নে পূর্বগুয়াডহরী গ্রামের হোসেন আলীর ছেলে জিল্লুর রহমান একজন আদর্শ কৃষক। তিনি ২০২৩ সালে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) থেকে অনুমোদন নিয়ে বাড়ির পাশের মাঠে বিদ্যুৎচালিত সেচযন্ত্র স্থাপন করেন। সেখান থেকে আবাদি জমিতে পানি সেচ কার্যক্রম পরিচালনা করে থাকেন।

এ অবস্থায় একই গ্রামের রাজ্জাক মন্ডলের ছেলে ট্রলি চালক সুজন ও সাকিল বিএডিসি থেকে একটি সেচযন্ত্রের অনুমোদন নিয়ে বিধিবর্হিভুত ভাবে বোরিং ও বিদ্যুৎ সংযোগ নিয়ে সেচ কার্যক্রম করছে।

এ ঘটনায় কৃষক জিল্লুর রহমান সুজন ও সাকিলের অবৈধ সেচযন্ত্রের অপসারন করার জন্য ২০২৫ সালের ২১ ডিসেম্বর উপজেলা সেচ কমিটি ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেন। ফলে জিল্লুর রহমানের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে সুজন ও সাকিল। এক পর্যায়ে বুধবার সকাল ৬টায় সুজন ও সাকিল মাঠের ভেতরে জিল্লুর রহমানের সেচযন্ত্রের পানির পাইপ ভাংচুর করেছে। এ ঘটনায় জিল্লুর রহমান বাদি হয়ে সুজন ও সাকিলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত সুজন জানান, জিল্লুর রহমানের সেচযন্ত্রের পানির পাইপ কে বা কারা ভাংচুর করেছে তা আমার জানা নেই। তারপরও আমাদের দুই ভাইয়ের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে।

ধুনট থানার এসআই আব্দুর রাজ্জাক বলেন, পানির পাইপ ভাংচুরের অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-৫ এ বিএনপির গণমিছিলে জনতার ঢল; পরিবর্তনের ডাক আলহাজ্ব নবী উল্লাহ নবীর

নিজস্ব কারখানায় তৈরি এসি বাস: আত্মনির্ভরতার পথে বিআরটিসি

মুন্সীগঞ্জ-১ আসনে চাঁদামুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার জামায়াত প্রার্থী ফখরুদ্দিন রাজির

বিএনপি ক্ষমতায় এলে আ.লীগ ঘর ছেড়ে পালায় আর আ.লীগ এলে বিএনপি পালায়- চরমোনাই পীর

ধুনটে ব্যাটমিন্টন টুর্নামেন্টে প্রানন বগুড়া চ্যাম্পিয়ন

কচুয়ায় প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ নিহত

ভোটার সহায়তায় নতুন উদ্যোগ, ৪ পদ্ধতিতে কেন্দ্র ও নম্বর জানার সুযোগ

মোরেলগঞ্জে বৃদ্ধ কৃষকের মৎস্য ঘেরের জোরপূর্বক মাছ লুটের অভিযোগ

ধুনটে ধানের শীষের বিজয়ের লক্ষ্যে নির্বাচনী জনসভা

সারাদেশে নারীদের হেনস্তার প্রতিবাদে বাগেরহাটে মহিলা জামায়াতের বিক্ষোভ

১০

এমিরেটসের উদ্যোগে অস্ট্রেলিয়ার ব্লু মাউন্টেইনসে বিশ্বের প্রথম ‘রিটজ-কার্লটন লজ’

১১

সুবিধাবাদী রাজনীতির বাইরে মোমবাতি প্রতীকই নিরাপত্তার বার্তা : ইসলামী ফ্রন্ট মহাসচিব স.উ.ম আব্দুস সামাদ

১২

বাগেরহাটে দাঁড়িপাল্লায় ভোট চাইলেন ডাকসু ভিপি

১৩

নাশকতার আশঙ্কায় বাঁশখালীতে সেনাবাহিনীর অভিযান, অস্ত্রসহ আটক ১

১৪

সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের পুলিশ সদস্যদের বিচার দাবি

১৫

বাংলাদেশিদের জন্য ই-ভিসা চালু করছে যুক্তরাজ্য

১৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার : প্রেসসচিব

১৭

এবারের জাতীয় সংসদ নির্বাচন দেশ পুনর্গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : তারেক রহমান

১৮

বকশীগঞ্জে জামায়াতে যোগ দিলেন বিএনপি ও ইসলামী আন্দোলনের দুই শতাধিক নেতা-কর্মী

১৯

উলিপুরে জাতীয় পার্টির ২’শ নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে সমর্থন হাতপাখায়

২০