bhorerdarpan
১১ অগাস্ট ২০২০, ১১:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ধৈর্য ধরুন সব সত্য কথা আমরা দেশবাসীকে জানাব -শিপ্রা ও সিফাত

পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের দুই সহযোগী শিপ্রা ও সিফাত এখন মুক্ত কারামুক্ত।
মেজর সিনহা পুলিশের গুলিতে নিহত হওয়ার সময় তারা দুজন ছিলেন প্রত্যক্ষদর্শী সাক্ষী। পুলিশের গুলিতে মেজর সিনহা নিহত হওয়ার পর পুলিশ তারা দুইজনকে আটক করে এবং তিনটি মামলায় তাদেরকে কারাগারে পাঠিয়েছিল।
আদালতে নির্দেশে শিপ্রা রবিবারে এবং সিফাত সোমবারে কক্সবাজার কারাগার থেকে জামিনে মুক্তি পান। তারা দুইজন এখন মেজর সিনহা হত্যা মামলার অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী।

ইতিমধ্যে পরিস্থিতি পাল্টে গেলে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশ ও শামলাপুর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি লিয়াকতসহ ৯ পুলিশ সদস্যকে আসামি করে আদালতে হত্যা মামলা দায়ের করেন মেজর সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস।

এতে করে ওসি প্রদীপ ও আইসি লিয়াকতসহ ৭ আসামী ৬ আগষ্ট কক্সবাজার আদালতে আত্মসমর্পণ করে। কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে আসেন মেজর সিনহার দুই সহয়োগী নিরপরাধ শিপ্রা ও সিফাত।

সোমবার রাতে শিপ্রা ও সিফাত এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে বলেন, তারা দেশবাসীর প্রতি কৃতজ্ঞ। তারা একটু সময় চেয়ে বলেছেন- আমরা স্যারকে (মেজর সিনহা) কিভাবে হত্যা করা হয়েছে সবই বলব। তবে আমাদেরকে একটু সময় দিন।

শিপ্রা বলেন, প্লিজ প্রে ফর আস। আপনারা আমাদের পাশে ছিলেন এজন্য আমরা কৃতজ্ঞ। আশাকরি আগামীতেও আমাদের পাশে থাকবেন।
আমরা প্রত্যেকটা সত্য কথা বলব। কিছু গুজব ছড়ানো হচ্ছে। আমরা সব সত্য কথা দেশবাসীকে জানাব। আজ এতটুকুই। ধৈর্য ধরুন আমাদের একটু সময় দিন।

সিফাত বলেন, আমি কারাগার থেকে বের হয়ে পরিবারের সাথেই আছি। আমি সুস্থ আছি।
এসময় তাদের দুইজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সাহেদু ইসলাম সিফাত ও শিপ্রা রানী দেবী দুইজই ঢাকা স্টামফোর্ড ইউনিভার্সিটির ছাত্র এবং নিহত মেজর সিনহার নির্মিতব্য চলচিত্রের সহযোগী। তারা গত ৩ জুলাই কক্সবাজার আসেন এবং হিমছড়ি সৈকতের নীলিমা রিসোর্টে উঠেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার মানোন্নয়নে সাংসদ খোকন তালুকদারের সাথে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা

সোনাহাট সেতু পরিদর্শনকালে দ্রুত কাজ শেষ করার তাগিদ দিলেন এমপি আনোয়ারুল

মাদারীপুর হাসপাতালে ২১ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্য সেবার স্বস্তি

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বাঁশখালীতে ১১ দল ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল

মোরেলগঞ্জে এম পি আব্দুল আলিম এর সংবাদ সম্মেলন

কুবিতে’ বরুড়া ছাত্র- ছাত্রী পরিষদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইরান যুদ্ধের মধ্যেই ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালেন কিম

আক্রমণ ছাড়া কোনো পথ ছিল না, উপসাগরীয় দেশগুলোকে ইরানের বার্তা

ঈদের ছুটি আরও বাড়ল

১০

‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ : সুদসহ আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংক ঘেরাও

১১

বাগেরহাটে দুই হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

১২

কর্মচারীর ছুরিকাঘাতে ইবির সমাজকল্যাণ বিভাগের সভাপতি নিহত

১৩

৬ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

১৪

এবার সর্ববৃহৎ মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৫

চার হাজার শিক্ষার্থী নিয়ে হাবিপ্রবি ছাত্রদলের গণ-ইফতার আয়োজন

১৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অপরিবর্তনীয় নয়: বাণিজ্যমন্ত্রী

১৭

ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত!

১৮

আশুলিয়া থানার উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা ও র‌্যালি

১৯

সাংবাদিকদের সম্মানে জেলা জামায়াতে ইসলামীর ইফতার

২০