bhorerdarpan
২১ এপ্রিল ২০২০, ৬:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁয় আরো ৮ হাজার পরিবারের দায়িত্ব নিলো বেলকোন

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় নতুন করে আরো ৮ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেয়ার দ্বায়িত্ব নিলো স্থানীয় বৃহত্তর বেসরকারী প্রতিষ্ঠান বেলকোন গ্রুপ। এনিয়ে করোনা মোকাবেলাকালীন সময়ে মোট ১৮ হাজার পরিবারকে খাবার সহায়তার আওতায় আনলো প্রতিষ্ঠানটি। খাদ্য সহায়তা প্রদানের উদ্বোধন করেন বেলকোন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মো. বেলাল হোসেন। এসময় জেনারেল ম্যানেজার (জিএম) আবু ওয়াহিদ হোসেন আলাল, ম্যানেজার  হাসিফুল আল মামুন, মার্কেটিং ম্যানেজার আব্দুল ওয়াহাব, মার্কেটিং এক্সিকিউটিভ রফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, তালিকা তৈরির পর পরিবারগুলোতে খাবার প্যাকেট পাঠানো হচ্ছে। স্থানীয় পুলিশ প্রশাসন ও গণ্যমান্য ব্যাক্তিদের সহায়তায় স্বেচ্ছাসেবীরা বাড়ি বাড়ি গিয়ে খাবার সামগ্রীর প্যাকেট পৌঁছে দিচ্ছেন। বেলকোন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ মো. বেলাল হোসেন জানান, করোনা ভাইরাস মোকাবেলা করতে গিয়ে অনেক মানুষ কর্মহীন হয়ে পরেছে। যাদের মধ্যে দিন মজুর, শ্রমজীবী ও নিম্ন আয়ের মানুষই বেশি। তাদের মধ্যে প্রথম পর্যায়ে ১০ হাজার পরিবারের দায়িত্ব নিয়ে চাল, ডাল ভোজ্য তেল, আলুসহ খাবার সামগ্রী বিতরণ করা হয়। সেই কার্যক্রমের ধারাবাহিতকতায় রমজান মাস উপলক্ষে নতুন করে আরো ৮ হাজার পরিবারকে সহায়তা প্রদানের আওতায় আনা হয়েছে। প্রতিটি পরিবারকে দেয়া হচ্ছে ১৫ কেজি চাল, ২ কেজি চিনি, ২ কেজি তেল ২ কেজি ছোলা বুট ও ২ কেজি মসুর ডাল। কর্মহীন মানুষকে সহায়তা দিতে বিত্তবানদের প্রতি আরো বেশী এগিয়ে আসার আহবান জানান বেলকোন গ্রুপের কর্নধাররা।
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃষিকাজ আর মৎস্য আহরণ মেঘনার চরের জীবন ব্যবস্থা

ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি বেকারিকে জরিমানা

আশুলিয়ায় আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালি ও সমাবেশ

সিংড়ায় কেমিক্যাল মিশ্রিত ভেজাল গুড়ে বাজার সয়লাব

মাদারীপুরে শশুরের যৌন লালসার বলি পুত্রবধূ, ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজদিখানে আন্তর্জাতিক নারী দিবস পালিত

কটিয়াদীতে তারেক আজিম রুবেলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস পালিত

বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক নারী দিবস পালন

ভোলায় চর নিয়ে বিরোধে গুলি, যুবক আহত

১০

নালিতাবাড়ীতে টিসিবির ট্রাকসেলে বড় গরমিল, ৯০ ভোক্তার পণ্য উধাও

১১

ফুলবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

১২

লালপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৩

ঈদকে সামনে রেখে সাভারে রোভার স্কাউটদের ট্রাফিক সেবা কার্যক্রমের উদ্বোধন

১৪

মাদারিপুরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৫

এনআরবিসি ব্যাংকে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

১৬

ধুনটে আন্তর্জাতিক নারী দিবসের র‌্যালী অনুষ্ঠিত

১৭

বাঁশখালীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৮

সিংড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

১৯

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জোর দাবি

২০