২৬ এপ্রিল ২০২০, ৫:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নন্দীগ্রামে করোনার প্রভাবে জমিতেই পচছে টমেটো

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রাম উপজেলার পল্লীতে করোনার প্রভাবে জমিতেই পচছে টমেটো। করোনা ভাইরাসের কারণে যানবাহন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন কৃষকরা।
জানা গেছে, সম্প্রতি সর্বশেষ নন্দীগ্রামসহ বগুড়া জেলাকে লকডাউন ঘোষণার পর এই উপজেলার বিভিন্ন স্থান থেকে পাইকারী ব্যবসায়ীরা আসতে পারছেন না। আবার হাট-বাজারেও তেমনি টমেটো বিক্রি করতে পারছেন না কৃষকরা। যার ফলে জমির মাঝেই পচে নষ্ট হচ্ছে টমেটো। রোববার সরেজমিন ঘুরে দেখা যায়, নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রামে মাঠে কৃষক রুহুল আমিন ২ বিঘা জমি বর্গা নিয়ে টমেটো চাষ করেছেন। বাঁশের বেড়ার ওপর ঝুলছে থোকাথোকা টমেটো। এ যেন কৃষকের থোকা থোকো স্বপ্ন। কোনোটা কাঁচা, আবার কোনোটা পাকা। এমন কাঁচাপাকা টমেটোতেই কৃষকের বাজিমাত। লকডাউনের কারণে ও মূল্য কমে যাওয়ায় কৃষকরা উৎপাদিত টমেটো নিতে পারছেন না। ফলে জমিতেই টমেটো পচে নষ্ট হচ্ছে। এতে করে তার দুই লাখ টাকার ক্ষতি হতে পারে। তার মতো অনেক চাষীরই একই অবস্থা। টমেটো চাষী রুহুল আমিন বলেন, করোনাভাইরাস আসার আগে প্রতিদিন ১০ মণ টমোটো বিক্রি করতেন। দামও ভাল ছিল। এখন চলমান লকডাউনের কারনে যানবাহন বন্ধ থাকায় টমেটো কিনতে পাইকাররা আসছে না। যার কারনে টমেটো পেকে ক্ষেতেই ঝড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। করোনার প্রভাবে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হবে।
এবিষয়ে উপজেলা কৃষি অফিসার মো. আদদান বাবু বলেন, এই উপজেলায় ৩৫ হেক্টর জমিতে টমেটো চাষ করা হয়েছে। করোনার প্রভাবে যাদের জমিতে টমেটো নষ্ট হচ্ছে, সেই টমেটো বাজারজাত করার জন্য চেষ্টা করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মাইনীমুখ মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীনদের বরণ অনুষ্ঠিত

বাউফলে হাম প্রতিরোধে সচেতনতামূলক সভা

বাঁশখালী সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ধুনটে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাঁশখালী আইনজীবী সমিতির সভাপতি নির্বাচিত মোহাম্মদ নাছের

মোরেলগঞ্জের প্রতিবন্ধী শিশু অদম্য মাইশা বাঁকা হাতেই বৃত্তি পরীক্ষা দিচ্ছে

বাগেরহাটে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান শুরু

কাহালুর বিবিরপুকুর আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন

উলিপুরে বিদায় ও বরণ উপলক্ষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত

১০

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

১১

নামেই ‘মডেল’, বাস্তবে জরাজীর্ণ: বকশীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা

১২

আউশ আবাদে উৎসাহিত করতে বকশীগঞ্জে ১,২৫০ কৃষক পেলেন সরকারি প্রণোদনা

১৩

পার্বত্য মন্ত্রী ও সাংসদের মৈত্রী পানি বর্ষণ মধ্য দিয়ে জলকেলীর শুভসূচনা

১৪

মোরেলগঞ্জ-শরণখোলায় বিদ্যুৎ বিভ্রাটে অতিষ্ঠ এসএসসি পরীক্ষার্থীরা: জনজীবনে চরম ভোগান্তি

১৫

দেশের ৫৩ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করেন

১৬

ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে বলল চীন

১৭

আ. লীগ আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দলীয়করণ, তদন্ত করে ব্যবস্থা

১৮

পদ্মা ব্যারেজ নির্মাণে অগ্রাধিকার দিচ্ছে সরকার: পানিসম্পদ মন্ত্রী

১৯

বকশীগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে বৃদ্ধের ঘর ভস্মীভূত, নিঃস্ব পরিবার

২০