
হবিগঞ্জের নবীগঞ্জ শহরে আনমনু ও তিমিরপুর গ্রামের লোকজনের মধ্যে গত চারদিন ধরে দফায় দফায় সংঘর্ষ চলছে। সর্বশেষ সোমবার সকালেও ঘোষণা দিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রামের মানুষ। এতে শতাধিক দোকান, একটি বেসরকারি হাসপাতাল ও বেশ কিছু যানবাহনে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।
সংঘর্ষে দুই পক্ষের শতাধিক নারী-পুরুষ আহত হয়েছেন। তবে নিহতের খবর পাওয়া যায়নি। বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত চলা সংঘর্ষ নিয়ন্ত্রণে যৌথবাহিনী কাজ করছে।
পুলিশ জানায়, পূর্বঘোষিত সময় অনুযায়ী দুই পক্ষ সকালেই প্রস্তুতিমূলক সভা করে সংঘর্ষে নামে। এর আগে শুক্রবার একটি রাজনৈতিক বিরোধ থেকে এই উত্তেজনার সূচনা হয়।
ঘটনার জেরে শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে এবং অতিরিক্ত পুলিশ ও সেনা মোতায়েন রয়েছে।