bhorerdarpan
১৬ এপ্রিল ২০২০, ৪:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নবীনগরে ন্যায্যমূল্যে টিসিবি’র খাদ্যসামগ্রী বিক্রি শুরু 

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে করোনাভাইরাসের প্রভাবে সারাদেশের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্তরা কোথাও হাত পাততে পারছেন না। আবার এই কষ্টের কথা কারো সাথে বলতেও পারছেন না, নিরবে নিভৃতে তারা তাদের কষ্ট বয়ে বেরাচ্ছেন। ঠিক এই সময়ে সরকারের পক্ষ থেকে বাজারে চালু করা হলো ন্যায্যমূল্যে টিসিবি’র খাদ্য সামগ্রী বিক্রি। এর ফলে ওই সকল মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারগুলোর মাঝে ফিরে এসেছে খানিকটা স্বস্থি।

এরই ধারাবাহিকতায় আজ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসদরে ন্যায্যমূল্যে টিসিবি’র খাদ্য সামগ্রী বিক্রি শুরু হয়েছে। বুধবার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এর উদ্বোধন করেন। সরকারের নির্দেশমতে সামাজিক দূরত্ব বজায় রেখেই খাদ্য সামগ্রী ক্রয় করতে দেখা গেছে ক্রেতাদের। 

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির, উপজেলা সহকারি কমিশনার ভূমি ইকবাল হাসান, সেনবাহিনী’র সিনিয়র ওয়ারেন্ট অফিসার মকবুল হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী খোরশেদ আলম জয়, টিসিবি’র ডিলার, মেসার্স সাদিয়া কনফেকশনারীর সত্বাধিকারী আতাউর রহমানসহ আরো অনেকে। 

এ সময় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইকবাল হাসান জানান, কোভিড-১৯ এর কারণে দেশের মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের কথা ভেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার খোলা বাজারে ন্যায্যমূল্যে টিসিবি’র পন্য বিক্রি কার্যক্রম শুরু করেছেন। উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান মনির বলেন,এই ধারাবাহিকতা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদারীপুর হাসপাতালে ২১ জন মেডিকেল অফিসারের পদায়ন, স্বাস্থ্য সেবার স্বস্তি

ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

বাঁশখালীতে ১১ দল ও বিশিষ্টজনদের সম্মানে জামায়াতে ইসলামী’র ইফতার মাহফিল

মোরেলগঞ্জে এম পি আব্দুল আলিম এর সংবাদ সম্মেলন

কুবিতে’ বরুড়া ছাত্র- ছাত্রী পরিষদ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইরান যুদ্ধের মধ্যেই ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালেন কিম

আক্রমণ ছাড়া কোনো পথ ছিল না, উপসাগরীয় দেশগুলোকে ইরানের বার্তা

ঈদের ছুটি আরও বাড়ল

‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ : সুদসহ আমানত ফেরতের দাবিতে বাংলাদেশ ব্যাংক ঘেরাও

বাগেরহাটে দুই হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

১০

কর্মচারীর ছুরিকাঘাতে ইবির সমাজকল্যাণ বিভাগের সভাপতি নিহত

১১

৬ জেলায় নতুন পুলিশ সুপার নিয়োগ

১২

এবার সর্ববৃহৎ মার্কিন সামরিক ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

১৩

চার হাজার শিক্ষার্থী নিয়ে হাবিপ্রবি ছাত্রদলের গণ-ইফতার আয়োজন

১৪

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি অপরিবর্তনীয় নয়: বাণিজ্যমন্ত্রী

১৫

ভিনদেশী সবজি চাষে কৃষক আজিজুলের বাজিমাত!

১৬

আশুলিয়া থানার উদ্যোগে মাদক বিরোধী মতবিনিময় সভা ও র‌্যালি

১৭

সাংবাদিকদের সম্মানে জেলা জামায়াতে ইসলামীর ইফতার

১৮

মাদারীপুর সদর হাসপাতাল রোগী সেজে হাসপাতাল পরিদর্শন করলেন জাহানদার আলী এমপি

১৯

আড়াইহাজারে ৫ আগস্টের লুন্ঠিত অস্ত্র উদ্ধার

২০